‘চিকেন জুস’ খেয়েছেন কখনও?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২৫, ১০:১৮আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১০:১৮

চিকেন ফ্রাই, চিকেন উইংস, চিকেন কারি খাওয়া হলেও চিকেন জুস কি খেয়েছেন আগে? ব্যতিক্রমী আইটেমটি মিলবে জুসবার ও ফাস্টফুডের আউটলেট ‘চিকেন জুস’ এ। সম্প্রতি রাজধানীর ফার্মগেট এলাকায় বড় পরিসরে এর নতুন আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

মুরগির মাংস স্পেশাল মসলায় মেখে ডাবল বয়েল করে বাদাম ও দুধ-মালাইয়ের সংমিশ্রণে তৈরি হয় চিকেন জুস। সঙ্গে যোগ করা হয় মধুও। প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনা পরিচালক সোলাইমান ভূঁইয়া জানান, ব্যতিক্রমী আইটেমটি খেতে যেমন দারুণ, তেমনি স্বাস্থ্যকরও। 

চিকেন জুসের পাশাপাশি জুস মেন্যুতে আরও রয়েছে প্রায় ৪০ প্রকারের জুস; যার মধ্যে রয়েছে কালোজিরা মিল্কশেক, পেস্তা বাদাম মিল্কশেক, অ্যাভোকাডো মিল্কশেক, কিউই, বেদানা, জাম, আমের জুস, কোল্ড কফি এবং চকোলেট মিল্কশেক। 

চিকেন জুসের পাশাপাশি আরও অনেক ধরনের জুস মিলবে

এছাড়া চিকেন জুসের ফাস্টফুড মেন্যুতে পাওয়া যাবে আস্ত চিকেন ফ্রাই, চিকেন উইংস, চিকেন ও ফিশ বার্গার, মোমো, চাওমিন, ফ্রেঞ্চ ফ্রাই, পটেটো ওয়েজেস, ওয়েস্টার ও বাটন মাশরুম ফ্রাই এবং ফ্রাইড রাইসসহ বিভিন্ন ধরনের ফাস্টফুডের খাবার। ভবিষ্যতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চিকেন জুসের আরও শাখা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান সোলাইমান ভূঁইয়া। 

/এবি/এনএ/
সম্পর্কিত
স্টেক খেতে গিয়ে ফর্ক-নাইফে ভুল করছেন না তো? জানুন টেবিল ম্যানার
যুক্তরাষ্ট্রজুড়ে মেক্সিকান খাবারের সেরা ১০ রেস্তোরাঁ
রেস্টুরেন্টে বিব্রতকর পরিস্থিতি এড়াতে মেনে চলুন এই নিয়মগুলো
সর্বশেষ খবর
বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষেই কর্মক্ষেত্রের প্রস্তুতি নেবেন যেভাবে
বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষেই কর্মক্ষেত্রের প্রস্তুতি নেবেন যেভাবে
ফিলিপাইনে ফেরিতে আগুন: নিহত ৫, নিখোঁজ বহু
ফিলিপাইনে ফেরিতে আগুন: নিহত ৫, নিখোঁজ বহু
ইউরোপ-এশিয়ার মাঝে মসজিদের শহর ইস্তাম্বুলকে ভ্রমণতালিকায় কেন রাখবেন
ইউরোপ-এশিয়ার মাঝে মসজিদের শহর ইস্তাম্বুলকে ভ্রমণতালিকায় কেন রাখবেন
রামদা ধার দিচ্ছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, ভিডিও ভাইরাল
রামদা ধার দিচ্ছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, ভিডিও ভাইরাল
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে