ত্বক উজ্জ্বল করে গ্রিন টি

লাইফস্টাইল ডেস্ক
০৭ জুলাই ২০২০, ১৭:০১আপডেট : ০৭ জুলাই ২০২০, ১৭:০৯
image

সুস্বাস্থ্য বজায় রাখার পাশাপাশি ওজন কমাতে যেমন গ্রিন টি’র জুড়ি নেই, তেমনি রূপচর্চায়ও এর জুড়ি মেলা ভার। গ্রিন টি’তে রয়েছে নানাবিধ এনজাইম, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন বি, ফোলেট, ম্যাংগানিজ, পটাশিয়াম, ক্যাফেন এবং নানা ফাইটোকেমিক্যাল যা ত্বক এবং চুলের জন্য খুবই উপকারী। জেনে নিন রূপচর্চায় এর ব্যবহার সম্পর্কে।

ত্বক উজ্জ্বল করে গ্রিন টি
ত্বক উজ্জ্বল করতে
দু’টি গ্রিন টি ব্যাগ কেটে ২ চা চামচ মধু এবং সামান্য লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। ১০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করুন এই মাস্ক।
ত্বকের মরা চামড়া দূর করতে
১ টেবিল চামচ শুকনো গ্রিন টি, ১ কাপ চিনি, আধা কাপ অলিভ অয়েল এবং ২ টেবিল চামচ মধু একসঙ্গে মিশিয়ে স্ক্রাব হিসেবে মুখে লাগান। চিনি গলে যাওয়া পর্যন্ত ম্যাসাজ করুন চক্রাকারে। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এটি ব্যবহার করুন।
চোখের ফোলা ভাব কমাতে
২টি গ্রিন টি ব্যাগ আধা ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন। চোখ বন্ধ করে ঠাণ্ডা টি ব্যাগ চোখের ওপর রেখে ১৫ মিনিট শুয়ে থাকুন।
বলিরেখা দূর করতে
৩ টেবিল চামচ টক দই, ১ টেবিল চামচ গ্রিন টি এবং ১ চিমটি হলুদের গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিন। প্যাকটি ত্বকে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ১ টেবিল চামচ গ্রিন টির সঙ্গে কয়েক ফোঁটা পানি মিশিয়েও ব্যবহার করতে পারেন। শুষ্ক ত্বকের ক্ষেত্রে এতে নারকেল তেল মিশিয়ে নিন।
ব্রণ দূর করতে
১/৪ কাপ গ্রিন টি লিকার ও পানি মিশিয়ে নিন। তুলোর সাহায্যে মিশ্রণটি ব্রণের উপ লাগান। ১০-১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন ঠাণ্ডা পানি দিয়ে। প্রতিদিন দুইবার ব্যবহার করুন।
চুলের বৃদ্ধি বাড়াতে
চুল পরিষ্কার করার পর গ্রিন টি লিকার দিয়ে ধুয়ে নিন। ১০ মিনিট পর আবার নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে কয়েকবার ব্যবহার করুন।
চুল ঝলমলে করতে
৪ কাপ গরম পানিতে কয়েকটি টি ব্যাগ ভিজিয়ে রাখুন। এক ঘণ্টা পর মিশ্রণটি ঠাণ্ডা করে চুল ধুয়ে নিন। ১০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন।

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম