চুলের যত্নে আদা ব্যবহার করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
১৯ আগস্ট ২০২০, ১৯:৩১ আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৬:১৫

আদায় থাকা ম্যাগনেসিয়াম, পটাসিয়াম ও ফসফরাস চুলের যত্নে অনন্য। এটি চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায়, ফলে বাড়ে চুলের বৃদ্ধি। এছাড়া চুলের গোড়া মজবুত করে চুল পড়া বন্ধ করতেও আদার জুড়ি নেই। মাথার ত্বকে থাকা জীবাণু ধ্বংস করে খুশকি দূর করে আদা। জেনে নিন চুলের যত্নে কীভাবে ব্যবহার করবেন আদার রস।

চুলের যত্নে আদা ব্যবহার করবেন যেভাবে

  • আদার রসে তুলার টুকরা ডুবিয়ে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। এক ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনবার ব্যবহার করুন এভাবে।
  • ২ টেবিল চামচ আদার রস, ৩ টেবিল চামচ অলিভ অয়েল ও আধা চা চামচ লেবুর রস মিশিয়ে নিন একসঙ্গে। মিশ্রণটি চুলের গোড়ায় ম্যাসাজ করে অপেক্ষা করুন আধা ঘণ্টা। ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করুন।
  • ১ চা চামচ আদার রস, ৪ চা চামচ নারকেল তেল, ৬ চা চামচ নারকেলের দুধ ও ২ চা চামচ মধুর সঙ্গে ৪টি রসুনের কোয়া থেঁতো করে মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। আধা ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে। সপ্তাহে একবার ব্যবহার করুন এই হেয়ার প্যাক।
  • ৪ টেবিল চামচ আদার রসের সঙ্গে ২ টেবিল চামচ তিলের তেল মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ম্যাসাজ করুন। এক ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।  
/এনএ/
সম্পর্কিত
ভাত, পানি আর রান্নাঘরের উপকরণেই রূপচর্চা!
ঘরোয়া উপাদানে স্পর্শকাতর ত্বকের যত্ন
তৈলাক্ত ত্বকে ব্রণ ও চোখের নিচে ফোলা, ঘরোয়া যত্নে সমাধান
সর্বশেষ খবর
আবার গণভোটের কথা বলে সরকার নতুন সংকট তৈরি করছে: গোলাম পরওয়ার
আবার গণভোটের কথা বলে সরকার নতুন সংকট তৈরি করছে: গোলাম পরওয়ার
শালবনের ছায়ায় কাটুক একদিন, গন্তব্য রাজেন্দ্র ইকো রিসোর্ট
শালবনের ছায়ায় কাটুক একদিন, গন্তব্য রাজেন্দ্র ইকো রিসোর্ট
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো