সিল্কি চুলের জন্য ঘরে তৈরি ৫ কন্ডিশনার

লাইফস্টাইল ডেস্ক
০৭ জানুয়ারি ২০২২, ১৪:৩৮আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৬:০৯
image

ঝলমলে সিল্কি চুলের জন্য খুব বেশি খরচ করতে হবে এমন নয়। হাতের কাছে থাকা বিভিন্ন উপাদানের সাহায্যেই পেতে পারেন চমৎকার ঘন কালো চুল। জটহীন সিল্কি চুলের জন্য ঘরে তৈরি কয়েকটি কন্ডিশনার ব্যবহার করতে পারেন।

সিল্কি চুলের জন্য ঘরে তৈরি ৫ কন্ডিশনার

 

ক্যাস্টর অয়েল এবং ডিম
চুল পড়া কমানোর পাশাপাশি নতুন চুল গজাতে সাহায্য করে ক্যাস্টর অয়েল। ডিমে থাকা প্রোটিন এবং অ্যামিনো অ্যাসিড চুলে নিয়ে আসে জৌলুস। একটি ডিমের সঙ্গে ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল ভালো করে মিশিয়ে ফেটিয়ে নিন। মিশ্রণটি শুকনো চুলে লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে নিন। এক ঘণ্টা পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।

ডিম এবং অলিভ অয়েল
মসৃণ ঝলমলে চুলের জন্য বেশ কার্যকর এই কন্ডিশনার। ১ টেবিল চামচ অলিভ অয়েলের সঙ্গে একটি ডিম ভালো করে ফেটিয়ে নিন। প্যাকটি চুলে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

মেয়োনিজ, টক দই এবং ডিম
১/৪ কাপ মেয়োনিজ এবং ১/৪ কাপ টক দইয়ের সঙ্গে একটি ডিমের সাদা অংশ ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে নিন। ৩০ মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

সিল্কি চুলের জন্য ঘরে তৈরি ৫ কন্ডিশনার

নারকেলের দুধ এবং মধু
নারকেলের দুধ ক্ষতিগ্রস্ত চুলে প্রাণ ফেরায়। ১ কাপ নারকেলের দুধের সঙ্গে ৪ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। চুলে শ্যাম্পু করার পর মিশ্রণটি ভালো করে পুরো চুলে লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

লেবুর রস, অলিভ অয়েল ও নারকেলের দুধ
২ চা চামচ লেবুর রসের সঙ্গে ২ চা চামচ অলিভ অয়েল এবং ১ টেবিল চামচ নারকেলের দুধ ভালো করে মিশিয়ে নিন। হেয়ার প্যাকটি শুকনো চুলে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে শ্যাম্পু করে নিন।

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম