প্রতিদিন পেয়ারা খাবেন কেন?

লাইফস্টাইল ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৩আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৩

ভিটামিন সি এর চমৎকার উৎস পেয়ারা। এছাড়া প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, পটাসিয়াম ও ফাইবার মেলে ফলটি থেকে। প্রতিদিন পেয়ারা খেলে ছোটখাট অসুখ থেকে যেমন দূরে থাকা যায়, তেমনি বিভিন্ন কঠিন রোগের ঝুঁকিও কমানো যায় অনেকাংশে। জেনে নিন নিয়মিত পেয়ারা খাওয়ার উপকার সম্পর্কে।

প্রতিদিন পেয়ারা খাবেন কেন?

  • কমলার চাইতেও কয়েক গুণ বেশি ভিটামিন সি পাওয়া যায় পেয়ারা থেকে। আর এই ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। ফলে পেয়ারা খাওয়ার অভ্যাস থাকলে অনেক ছোট-বড় রোগ কাছে ঘেঁষবে না।
  • শরীরের সোডিয়াম ও পটাসিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে কার্যকর পেয়ারা। এছাড়া শরীরের জন্য ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সাহায্য করে ফলটি। ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ও সুস্থ থাকে হার্ট।
  • প্রোটিন, ফাইবার ও ভিটামিন সমৃদ্ধ পেয়ারা খেলে বাড়বে না ওজন। উল্টো প্রচুর ফাইবার পাওয়া যায় বলে পেয়ারা খেলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে। ফলে বাড়তি মেদ নিয়ে যারা বিড়ম্বনায় আছেন, তারা ডায়েট লিস্টে পেয়ারা রাখতে পারেন নিশ্চিন্তে।
  • অ্যান্টি-অক্সিডেন্টের শক্তিশালী উৎস পেয়ারা। অ্যান্টি-অক্সিডেন্ট ক্যানসার থেকে দূরে থাকতে সাহায্য করে। তাই নিয়মিত পেয়ারা খেলে ক্যানসারের ঝুঁকি কমে।
  • কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগলে প্রতিদিন খান পেয়ারা। এতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া

/এনএ/
সম্পর্কিত
বালিশ কত পুরনো হলে বদলাবেন? 
ঘুম থেকে উঠে দিনের শুরুটা স্বাস্থ্যকর করবেন যেভাবে
মাত্র কয়েক মিনিটের শ্বাস-প্রশ্বাসেই কমতে পারে স্ট্রেস
সর্বশেষ খবর
বালিশ কত পুরনো হলে বদলাবেন? 
বালিশ কত পুরনো হলে বদলাবেন? 
বিশ্বের যে ১০ অদ্ভুত নিয়ম জানলে অবাক হবেন
বিশ্বের যে ১০ অদ্ভুত নিয়ম জানলে অবাক হবেন
অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে ব্রাজিল দলে চমকের ইঙ্গিত
অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে ব্রাজিল দলে চমকের ইঙ্গিত
যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার সাইফকে নিয়ে উচ্ছ্বাস
যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার সাইফকে নিয়ে উচ্ছ্বাস
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই