মটরশুঁটি খেলে দূরে থাকা যায় যেসব রোগ থেকে

লাইফস্টাইল ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৩:১১ আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৩:১১

ভিটামিন সি, আয়রন, জিংক, ভিটামিন ই, ফাইবার, ম্যাগনেসিয়াম ও বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্টের উৎস মটরশুঁটি। শীতের এই সবজিটি খেলে অনেক রোগ থেকে দূরে থাকতে পারবেন। মটরশুঁটি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন বছরজুড়ে। জেনে নিন মটরশুঁটির বিভিন্ন উপকারিতা সম্পর্কে।

 

মটরশুঁটি খেলে দূরে থাকা যায় যেসব রোগ থেকে

  • প্রচুর পরিমাণে ফাইবার মেলে মটরশুঁটি থেকে। ফলে নিয়মিত মটরশুঁটি খেলে দূরে থাকা যায় কোষ্ঠকাঠিন্য ও হজমের গণ্ডগোল থেকে।
  • গবেষণা মতে, নিয়মিত মটরশুঁটি খেলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমে।
  • অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকতে সাহায্য করে মটরশুঁটিতে থাকা ফাইবার। ফলে বাড়তি মেদ জমে না শরীরে।
  • মটরশুঁটিতে থাকা ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট হার্ট ভালো রাখতে সাহায্য করে।
  • রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়ক এটি।
  • কোলেস্টেরল নিয়ন্ত্রণে ভূমিকা রয়েছে মটরশুঁটির।
  • মটরশুঁটিতে থাকা বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট ক্যানসারের ঝুঁকি কমায়।
  • ক্যারোটিনয়েড পিগমেন্ট লুটেইন নামক এক ধরনের উপাদান রয়েছে মটরশুঁটিতে। এটি বৃদ্ধ বয়সে চোখের দৃষ্টি কমে যাওয়া থেকে রক্ষা করে।
  • চমৎকার আয়রনের উৎস মটরশুঁটি। এটি খেলে তাই রক্তশূন্যতা থেকে দূরে থাকা যায়।
  • শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে থাকা ভিটামিন সি।
/এনএ/
সম্পর্কিত
রান্নার তেল, মাখন, ডিম না মাছ- কোন ফ্যাট ভালো
বয়স্কদের স্মৃতিভ্রংশের নেপথ্যে কী?
গাল-চোয়ালে তীব্র ব্যথার কারণ দাঁতের সমস্যা নাকি অন্যকিছু?
সর্বশেষ খবর
এইচএসসির ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে
এইচএসসির ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে
রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের চতুর্থ চালান
রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের চতুর্থ চালান
ফ্রান্সে নতুন অস্থিরতার শঙ্কা, ৭০ হাজার পুলিশ মোতায়েন
ফ্রান্সে নতুন অস্থিরতার শঙ্কা, ৭০ হাজার পুলিশ মোতায়েন
গুরুগ্রাম থেকে অমৃতসর মাত্র সাড়ে চার ঘণ্টায়! নতুন পথে কমছে সময়
গুরুগ্রাম থেকে অমৃতসর মাত্র সাড়ে চার ঘণ্টায়! নতুন পথে কমছে সময়
সর্বাধিক পঠিত
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
রেলপথে যুক্ত হচ্ছে দুই মহাসাগরীয় করিডর
রেলপথে যুক্ত হচ্ছে দুই মহাসাগরীয় করিডর
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?