চুলের স্বাস্থ্য ফেরাবে ৫ প্যাক

লাইফস্টাইল ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩৮আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৬:০৯

ভেঙে যাওয়া রুক্ষ চুলের যত্নে ব্যবহার করতে পারেন ঘরে তৈরি প্যাক। এগুলো নিয়মিত ব্যবহার করলে চুলে যেমন প্রাণ ফিরবে, তেমনি চুল বাড়বেও দ্রুত।

চুলের স্বাস্থ্য ফেরাবে ৫ প্যাক

ডিম
চুলের দৈর্ঘ্য অনুযায়ী একটি বা দুটি ডিম ফেটিয়ে নিন। ১ চা চামচ নারকেল তেল মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। শাওয়ার ক্যাপ পরে এক ঘণ্টা অপেক্ষা করুন। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন ব্যবহার করুন এই প্যাক।

অ্যালোভেরা জেল
পাতা থেকে অ্যালোভেরা জেল সংগ্রহ করে চুলে লাগান। ভেজা তোয়ালে দিয়ে চুল মুড়ে রাখুন ৩০ মিনিট। ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইদিন ব্যবহার করুন এটি।

পেঁয়াজের রস
চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান পেঁয়াজের রস। ১ ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। সপ্তাহে একদিন ব্যবহার করুন।

মেথি
মেথি সারারাত পানিতে ভিজিয়ে রেখে পরদিন বেটে নিন। সামান্য অলিভ অয়েল মিশিয়ে চুলে লাগান। ৪০ মিনিট পর ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে।   

তেল
কয়েক ধরনের তেল একসঙ্গে মিশিয়ে গরম করে নিন। চুলে ঘষে ঘষে লাগান। গরম তোয়ালে দিয়ে চুল জড়িয়ে রাখুন। ২০ মিনিট পর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।

/এনএ/
সম্পর্কিত
বর্ষায় চুলকানি-খুশকি দূরে রেখে চুল রাখুন ঝলমলে
উজ্জ্বল ও আর্দ্র ত্বকের জন্য কৃতি শ্যাননের সকালের রূপচর্চা
মুখের মেছতা কমছে না? রোজের কোন অভ্যাসগুলো বাড়িয়ে দিচ্ছে দাগ
সর্বশেষ খবর
ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির
ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির
গবেষণা ও টেকসই উন্নয়ন জোরদারে বিআইআইডির সঙ্গে ইউল্যাবের সমঝোতা স্মারক সই
গবেষণা ও টেকসই উন্নয়ন জোরদারে বিআইআইডির সঙ্গে ইউল্যাবের সমঝোতা স্মারক সই
স্লিপার বাসের বৈধতার দাবিতে বিক্ষোভ
স্লিপার বাসের বৈধতার দাবিতে বিক্ষোভ
রাতে ‘বেগুন ভর্তা’ খাওয়ার পর ৩ বোনের রহস্যজনক মৃত্যু
রাতে ‘বেগুন ভর্তা’ খাওয়ার পর ৩ বোনের রহস্যজনক মৃত্যু
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী