চুলের রুক্ষ ভাব কমাতে কী করবেন?

লাইফস্টাইল ডেস্ক
২৭ মে ২০২২, ১৫:৪১আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৬:০৮

ময়েশ্চারের অভাবে চুল নিষ্প্রাণ হয়ে পড়ে। ফলে চুল ভেঙে যাওয়া ও চুল ঝরে পড়া বেড়ে যায়। আগা ফেটেও বিবর্ণ হয়ে পরে চুল। রুক্ষ চুলে ঝলমলে ও সিল্কি ভাব আনতে জেনে নিন ৮ টিপস।

  1. দই লাগান চুলে। চুল নরম ও মসৃণ হবে। দই ভালো করে ফেটিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগান। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
  2. একটি পাকা কলা চটকে নিন। মধু মিশিয়ে চুলে লাগান। ২০ মিনিট পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুল। চুলের রুক্ষতা দূর হবে।
  3. অতিরিক্ত তাপে চুলে রুক্ষতা দেখা দেয়। কিন্তু যেকোনো স্টাইলিং করতে হিট দিতেই হয়। চুলের রুক্ষ ভাব দূর করতে লাগাতে হবে সিরাম। অথবা দিন হিট স্প্রে। এতে চুল রক্ষা পাবে।
  4. চুলে ঘন ঘন শ্যাম্পু ব্যবহার করবেন ন। এতে চুল দ্রুত রুক্ষ হয়ে পড়ে। সপ্তাহে দুই বা তিনবার শ্যাম্পু ব্যবহার করুন।
  5. নারকেল তেলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে লাগান চুলে। কিছুক্ষণ ম্যাসাজ করে ২০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে নিন। এতে চুলের রুক্ষতা দূর হওয়ার পাশাপাশি কমবে চুল পড়ার সমস্যা।
  6. রাতে বালিশে চুল ঘষা লেগে রুক্ষ হয়ে যায়। এ সমস্যা থেকে রেহাই পেতে বালিশে সাটিনের পিলো কভার লাগাতে পারেন। চুল ভালো থাকবে।
  7. চুলের রুক্ষতা দূর করতে ডিমের প্যাক লাগান। ডিমের হলুদ অংশ একটি পাত্রে ঢেলে ফেটিয়ে টক দই মেশান। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।
  8. শ্যাম্পু শেষে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন। চায়ের লিকারে চুল ধুয়ে নিতে পারেন। প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করবে এটি।
/এনএ/
সম্পর্কিত
ত্বকে বয়সের ছাপ কমাতে তৈরি করুন ভিটামিন কে-সমৃদ্ধ ফেসপ্যাক
ফেসপ্যাক লাগানোর সঠিক সময় জানেন কী
মুখের কালচে দাগ কমাতে ঘরোয়া রূপচর্চা
সর্বশেষ খবর
জনপ্রতি দিনে ২০ লিটার পানি, রোহিঙ্গা ক্যাম্পে সংকট প্রকট
জনপ্রতি দিনে ২০ লিটার পানি, রোহিঙ্গা ক্যাম্পে সংকট প্রকট
ফেনীর নুসরাত হত্যা: কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মনিসহ ৮ জন
ফেনীর নুসরাত হত্যা: কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মনিসহ ৮ জন
মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী যাওয়ার তথ্য সঠিক: ডা. জাহেদ
মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী যাওয়ার তথ্য সঠিক: ডা. জাহেদ
ইউপি নির্বাচনের ঘোষিত তারিখ চূড়ান্ত নয়
ইউপি নির্বাচনের ঘোষিত তারিখ চূড়ান্ত নয়
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান