ঢাকার সেরা ৫ খিচুড়ি

নওরিন আক্তার
৩০ মে ২০২২, ১৬:১৩ আপডেট : ৩১ মে ২০২২, ১২:৫১

ইলশেগুঁড়ি বৃষ্টি নেমেছে। ভাবছেন বৃষ্টি উপভোগ করবেন ভুনা খিচুড়ির সঙ্গে। কোথায় যাবেন মজার খিচুড়ি খেতে? থাকছে তারই হদিস।

 

১। আচারি খিচুড়ি, নানু’স ফুড ফ্যাক্টরি
বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতাল সংলগ্ন রোডে অবস্থিত নানু’স ফুড ফ্যাক্টরি। এখানে বেশ কয়েক ধরনের খিচুড়ির দেখা মিলবে। পছন্দ অনুযায়ী বিফ কষা, আলু দিয়ে মুরগির ঝোল, গরুর কালো ভুনা কিংবা ইলিশ দোপেঁয়াজা ও আচারি বেগুনের সঙ্গে পরিবেশন করা হয় আচারি খিচুড়ি। খিচুড়ি রান্নাতে ব্যবহার করা হয় আচারের মসলা। পরিমিত ঝাল ও মসলার ব্যবহারে দুর্দান্ত স্বাদের বাকি আইটেমগুলো খিচুড়ির সঙ্গে বেশ উপাদেয়। একটি ডিমের অমলেটও পরিবেশন করা হয় খিচুড়ির সঙ্গে। ২৩০ থেকে ৩৬০ টাকার মধ্যে পড়বে দাম। বৃষ্টির দিন এখানে ঢুঁ মারতে পারেন মজার স্বাদের খিচুড়ি খেতে।  

যোগাযোগ: ০১৭৫৪৫০০৪০০

বিফ আচারি খিচুড়ি, নানু’স ফুড ফ্যাক্টরি

২। ভুনা খিচুড়ি, কুকার্স সেভেন
কাওরানবাজার এলাকাবাসীর কাছে সুপরিচিত এই নামটি। দীর্ঘদিন ধরেই রেস্টুরেন্টটি পরিবেশন করে আসছে মজার সব খাবার। তবে সব খাবার ছাপিয়ে তাদের খিচুড়ির নামডাকটা একটু বেশিই। স্পেশাল হিলশা ভুনা খিচুড়ির সঙ্গে পরিবেশন করা হবে গরু অথবা মুরগির মাংস। দাম পড়বে ৪০০ টাকা। এছাড়া গরুর মাংস অথবা মুরগির মাংসের সঙ্গেও ভুনা খিচুড়ি খেতে পারবেন। দাম পড়বে ১৮০ টাকা থেকে ২৪০ টাকার মধ্যে। রয়েছে স্পেশাল সবজি খিচুড়ি ও রূপচাঁদা খিচুড়ি।

যোগাযোগ: ০১৫৫২৪৮১২১৮

ভুনা খিচুড়ি, কুকার্স সেভেন


৩। কালা ভুনা খিচুড়ি, অষ্ট ব্যঞ্জন
বারো টুকরা গরুর মাংস, সালাদ ও এক গ্লাস বোরহানির সঙ্গে পরিবেশন করা হবে মজার খিচুড়ি। গরুর মাংসের কালা ভুনা দিয়ে পরিবেশন করা এই খিচুড়ির প্ল্যাটারের দাম পড়বে ২০০ টাকা। কাঁটাবন ও পান্থপথে রয়েছে রেস্টুরেন্টটি।

যোগাযোগ: ০১৬৮৫৪৯৩৯১৯

 

কালা ভুনা খিচুড়ি, অষ্ট ব্যঞ্জন


৪। আচারি খিচুড়ি, ভোজ
সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি সংলগ্ন রোডে পাবেন ভোজ রেস্টুরেন্টটি। ভোজের আচারি খিচুড়ি খেতে দূরদূরান্ত থেকে ভিড় জমান ভোজনরসিকরা। টাটকা খিচুড়ি পরিবেশন করা হয় গরু, মুরগি অথবা খাসির মাংসের সঙ্গে। আরও আছে হাঁস ও ইলিশ খিচুড়ি। বেশ আয়োজন করেই পরিবেশন করা হয় এই খিচুড়ি। বড় কাচের বাটিতে সেদ্ধ ডিম ও পছন্দের আইটেমের সঙ্গে থাকে খিচুড়ি। সঙ্গে আলাদা বাটিতে সিরকায় ভেজানো গোল করে কাটা পেঁয়াজ, পুদিনা ও ধনেপাতার চাটনি ও লেবু পরিবেশন করা হয়। খিচুড়ির দাম ২২৫ টাকা থেকে ৪০০ টাকার মধ্যে।    

যোগাযোগ: ০১৮৭৬৫১৮১৫৭  

 

ভোজের বিফ আচারি খিচুড়ি


৫। কালা ভুনা-আচারি খিচুড়ি, প্রিমিয়াম সুইটস

যারা একটু পাতলা খিচুড়ি পছন্দ করেন, তাদের জন্য সেরা খিচুড়ি হতে পারে প্রিমিয়াম সুইটসের কালা ভুনা-আচারি খিচুড়ি। সব মিলিয়ে এই প্ল্যাটারের জন্য আপনাকে গুণতে হবে ৭০০ টাকার কাছাকাছি।

যোগাযোগ: ০১৭৫৯১১৫১২৪   


কালা ভুনা খিচুড়ি প্রিমিয়াম সুইটস

/এনএ/
সম্পর্কিত
পাউরুটির সাইডের বাদামি অংশ না ফেলে বানিয়ে নিন ৩ সুস্বাদু পদ
মাত্র ২০ সেকেন্ডেই রসুনের খোসা ছাড়ান রন্ধনশিল্পী পঙ্কজের কৌশলে
সেদ্ধ ডিমের খোসা ছাড়াতে আর ঝামেলা নয়, রইল সহজ কৌশল
সর্বশেষ খবর
ধারণ ক্ষমতার আড়াইগুণ বেশি বন্দি, কারাগারে মানবিক সংকট 
ধারণ ক্ষমতার আড়াইগুণ বেশি বন্দি, কারাগারে মানবিক সংকট 
পোশাকশ্রমিকের মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় এসে বললেন ‘আমি জীবিত ও সুস্থ আছি’
পোশাকশ্রমিকের মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় এসে বললেন ‘আমি জীবিত ও সুস্থ আছি’
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী