অ্যালোভেরার এক প্যাকেই উজ্জ্বল হবে ত্বক

জীবনযাপন ডেস্ক
১৩ জুলাই ২০২২, ১৩:১২আপডেট : ১৩ জুলাই ২০২২, ১৩:১২

কোমল, মসৃণ ও উজ্জ্বল ত্বক পেতে চাইলে অ্যালোভেরা জেল ব্যবহার করুন নিয়মিত। বলিরেখা ও রোদে পড়া দাগ দূর করতে যেমন কার্যকর এই ভেষজ, তেমনি ব্রণ দূর করে ত্বক উজ্জ্বল করতেও এর জুড়ি নেই। জেনে নিন অ্যালোভেরা জেল কীভাবে ব্যবহার করলে ত্বক নানাভাবে উপকৃত হবে।

অ্যালোভেরার পাতা থেকে জেল সংগ্রহ করে ব্লেন্ড করে নিন। ভিটামিন ই ক্যাপসুলের তেল মেশান এতে। সামান্য গোলাপজল মিশিয়ে বানিয়ে নিন প্যাক। সরাসরি ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। চাইলে মিশ্রণটি মুখবন্ধ বয়ামে ফ্রিজে রেখে দিতে পারেন। ১ সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে।

যেসব উপকার পাবেন এই প্যাক ব্যবহারে

  • ময়েশ্চারাইজার হিসেবে অ্যালোভেরা জেলের এই মিশ্রণ ব্যবহার করতে পারেন। ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।
  • এতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ব্রণ প্রতিরোধ করে।
  • গরমে ত্বক ঠান্ডা রাখে ভেতর থেকে।
  • ত্বকে বলিরেখা পড়তে দেয় না।
  • ত্বকের রোদে পড়া দাগ দ্রুত দূর করতে সাহায্য করে। 
/এনএ/
সম্পর্কিত
রাতের যত্নে যেভাবে তৈরি করবেন সহজ স্কিন কেয়ার রুটিন
রোদে শুধু ট্যান নয়, হতে পারে ত্বকের বড় ক্ষতি
দাদির সৌন্দর্যচর্চার গোপন রহস্য জানালেন কারিশমা কাপুর
সর্বশেষ খবর
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির দোয়া মাহফিল
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির দোয়া মাহফিল
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০০, সবেচেয়ে বেশি মিরপুরে  
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০০, সবেচেয়ে বেশি মিরপুরে  
প্রতিষ্ঠাবার্ষিকীতে যেসব কর্মসূচি পালন করবে বিএনপি
প্রতিষ্ঠাবার্ষিকীতে যেসব কর্মসূচি পালন করবে বিএনপি
ধান ক্ষেতে পড়ে আছে মানুষের পা, দেহ কোথায়?
ধান ক্ষেতে পড়ে আছে মানুষের পা, দেহ কোথায়?
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’