ভিটামিন বি ১২ ঘাটতি বুঝবেন যেসব লক্ষণে

জীবনযাপন ডেস্ক
২৮ জুলাই ২০২২, ১৫:২২আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৫:২২

আমাদের স্নায়ুকোষ ও রক্তকোষের সুস্থতার জন্য ভীষণ জরুরি ভিটামিন বি ১২। এই ভিটামিনটি শরীর নিজ থেকে তৈরি করতে পারে না। ফলে খাবার ও পানীয়ের মাধ্যমে ভিটামিন বি ১২ গ্রহণ করতে হয়। এই ভিটামিনের অভাবে রক্তশূন্যতাসহ নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়।

 

প্রয়োজনীয় ভিটামিন বি ১২ গ্রহণ না করলে কিংবা শারীরিক জটিলতার কারণে ভিটামিনটি শরীর ঠিক মতো শোষণ করতে না পারলে বিভিন্ন লক্ষণ দেখা দেয়। এই ভিটামিনের ঘাটতি থাকলে প্রাথমিকভাবে কোন কোন লক্ষণ প্রকাশ পাবে জেনে নিন-

  • দুর্বল লাগবে। অল্প কাজ করলেই শরীর ক্লান্ত হয়ে পড়বে।
  • পালপিটিশন দেখা দিতে পারে।
  • ত্বক ফ্যাকাশে হয়ে যাবে।
  • চুল পড়ে যেতে পারে কিংবা কম বয়সে পেকে যেতে পারে।
  • স্মৃতিশক্তি কমে যাওয়াও ভিটামিন ১২ ঘাটতির লক্ষণ।
  • অ্যাসিডিটি কিংবা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দিতে পারে।
  • দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যেতে পারে।
  • স্নায়ুর সমস্যা যেমন অসাড়তা, হাঁটতে কষ্ট হওয়া কিংবা পেশি ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে।
  • হতাশা দেখা দিতে পারে।

জেনে নিন
প্রাথমিক লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। এই ভিটামিন গুরুতর ঘাটতি হলে রক্তশূন্যতার পাশাপাশি আরও জটিল সব শারীরিক সমস্যা দেখা দিতে পারে।     

কোন কোন খাবারে পাবেন ভিটামিন বি ১২
প্রাণীজ প্রোটিন যেমন মাংস ও কলিজায় পাওয়া যায় এই ভিটামিন। টুনা, সার্ডিন ও স্যামন মাছে পাবেন ভিটামিন বি ১২। প্রচুর পরিমাণে বি ভিটামিন মেলে ডিম থেকে। এছাড়া পনির ও দই খেতে পারেন নিয়মিত।

/এনএ/
সম্পর্কিত
সাদা ভাত খেয়েও কি ওজন কমানো সম্ভব?
সাদা লবণ না খনিজ লবণ হৃদস্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
খালি পেটে ব্যায়াম করা কী উচিত?
সর্বশেষ খবর
রাজধানীর শাহবাগ এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার
রাজধানীর শাহবাগ এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার
লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার
লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার
নারী কণ্ঠে ভিসার মেয়াদ বাড়ানোর কথা বলে প্রতারণা, গ্রেফতার ৩ 
নারী কণ্ঠে ভিসার মেয়াদ বাড়ানোর কথা বলে প্রতারণা, গ্রেফতার ৩ 
কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সর্বোচ্চ উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী
কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সর্বোচ্চ উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে