নারিকেল তেলেই চুলের সব সমস্যার সমাধান

জীবনযাপন ডেস্ক
২৩ আগস্ট ২০২২, ১৭:৩৩আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৬:০৮

প্রাকৃতিক ঝলমলে চুল পেতে চাইলে খুব দামি প্রসাধনী ব্যবহার করতে হবে এমন নয়। নিয়মিত নারিকেল তেল ব্যবহার করলেই পাবেন লম্বা, ঘন ও মজবুত চুল। জেনে নিন চুলের যত্নে কীভাবে ব্যবহার করবেন নারিকেল তেল।

হট ওয়েল ম্যাসাজ
সপ্তাহে দুইদিন নারিকেল তেল গরম করে চুলে ম্যাসাজ করুন। বাড়তি আর তেমন যত্নেরই প্রয়োজন হবে না চুলের। চাইলে নারিকেল তেলের সঙ্গে অলিভ অয়েল কিংবা ক্যাস্টর অয়েল মিশিয়ে নিতে পারেন। তেল ম্যাসাজ শেষ হলে গরম পানিতে তোয়ালে ভিজিয়ে জড়িয়ে রাখুন চুল। ১৫ মিনিট পর খুলে দিন। আরও ৪০ মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চুল হবে সিল্কি ও মজবুত।

চুলের রুক্ষতা দূর করতে
কয়েকটি কারি পাতা ফেলে গরম করে নিন নারিকেলের তেল। চুল ভিজিয়ে শুকনো করে মুছে নিন। আধা ভেজা চুলে গরম তেল ম্যাসাজ করুন। ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে।

খুশকি দূর করতে
খুশকির সমস্যা থেকে রেহাই পেতে চাইলে পেঁয়াজের রসের সঙ্গে নারিকেলের তেল মিশিয়ে ম্যাসাজ করুন চুলের গোড়ায়।   

মজবুত চুল পেতে
চুল পড়ার সমস্যা থেকে বাঁচতে চাইলে ক্যাস্টর অয়েল ও পেঁয়াজের রস মিশিয়ে ব্যবহার করুন নারিকেলের তেল। সময় নিয়ে চুলের গোড়া ম্যাসাজ করবেন। এরপর ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। এছাড়া রাতে ঘুমানোর আগে নারিকেলের তেলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে গরম করে ব্যবহার করলেও উপকার পাবেন।

চুলে পুষ্টি জোগাতে 
একটি ডিম ফেটিয়ে নিন। ২ টেবিল চামচ নারিকেলের তেল ও ১ চা চামচ লেবুর রস মিশিয়ে মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে। 

/এনএ/
সম্পর্কিত
রাতের যত্নে যেভাবে তৈরি করবেন সহজ স্কিন কেয়ার রুটিন
রোদে শুধু ট্যান নয়, হতে পারে ত্বকের বড় ক্ষতি
দাদির সৌন্দর্যচর্চার গোপন রহস্য জানালেন কারিশমা কাপুর
সর্বশেষ খবর
বিয়ের খবর গুজব, অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রভার
বিয়ের খবর গুজব, অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রভার
ট্রাম্প কি রাশিয়ার ‘অ্যাসেট’? লুক হার্ডিংয়ের নতুন বইয়ে চাঞ্চল্যকর প্রশ্ন
ট্রাম্প কি রাশিয়ার ‘অ্যাসেট’? লুক হার্ডিংয়ের নতুন বইয়ে চাঞ্চল্যকর প্রশ্ন
সিঙ্গাপুরে চিফ লিগ্যাল অ্যাডভাইজার্স ফোরামে যোগ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল
সিঙ্গাপুরে চিফ লিগ্যাল অ্যাডভাইজার্স ফোরামে যোগ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল
ইসলামাবাদের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু 
ইসলামাবাদের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু 
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি