হৃদরোগের ঝুঁকি কমাতে রপ্ত করবেন যে ৫ অভ্যাস

জীবনযাপন ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২২, ২০:৪২আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ২০:৪২

হৃদরোগ বা হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার ঘটনা আশংকাজনক হারে বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এজন্য দায়ী আমাদের জীবনযাপন পদ্ধতিই। সুস্থ থাকতে চাইলে অস্বাস্থ্যকর জীবনযাপনকে বিদায় জানাতে হবে। জেনে নিন কোন অভ্যাসগুলো অবশ্যই রপ্ত করা চাই হৃদরোগের ঝুঁকি কমাতে।

হৃদরোগের ঝুঁকি কমাতে রপ্ত করবেন যে ৫ অভ্যাস

১। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
কার্ডিওভাস্কুলার ডিজিজ থেকে দূরে থাকতে চাইলে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস রপ্ত করার কোনও বিকল্প নেই। পাতে রাখবেন এমন খাবার, যেগুলোতে মিলবে সব ধরনের পুষ্টি। সবুজ শাকসবজি ও ফল খাওয়ার চেষ্টা করুন প্রতিদিন। আর অবশ্যই বাসায় রান্না করা খাবার খাবেন।

২। শরীরচর্চার জন্য সময় রাখুন
অলস বসে থাকলে বাড়ে হৃদরোগের ঝুঁকি। প্রতিদিন কিছুক্ষণ হাঁটাহাঁটি ও ব্যায়াম করুন। অফিসের ডেস্কে অনেকক্ষণ বসে থাকতে হলে কয়েক ঘণ্টা পরপর বিরতি নেবেন। চাইলে চেয়ারে বসেও নির্দিষ্ট কিছু ব্যায়াম করতে পারেন। তবে হৃদরোগের সমস্যায় ভুগলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যায়াম করবেন।   

৩। ধূমপানহীন জীবন বেছে নিন
গবেষণা মতে, ধূমপান ও মদ্যপান হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয় অনেকাংশে। তাই হৃদযন্ত্র ভালো রাখতে চাইলে এগুলো এসব অভ্যাস অবশ্যই ত্যাগ করতে হবে।

৪। পর্যাপ্ত ঘুম জরুরি
প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাবেন এবং ভোরে ঘুম থেকে উঠবেন। প্রতিদিন ৬ থেকে ৮ ঘণ্টা ঘুম ভীষণ জরুরি। পর্যাপ্ত ঘুম আপনাকে দূরে রাখবে কার্ডিওভাস্কুলার ডিজিজ থেকে।  

৫। স্ট্রেস ম্যানেজমেন্ট শিখুন
জীবনে নানা ধরনের সমস্যা থাকবেই। সেগুলো মোকাবিলা করতে শিখুন। অতিরিক্ত স্ট্রেস নেওয়া যাবে না। এতে ক্ষতিগ্রস্ত হবেন আপনি নিজেই। কারণ স্ট্রেসের সঙ্গে হৃদরোগের বেশ প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। স্ট্রেস দূর করতে পছন্দের কাজ করুন ও নিজেকে সময় দিন।

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম