চুলের যত্নে আদা কীভাবে ব্যবহার করবেন?

জীবনযাপন ডেস্ক
২৭ অক্টোবর ২০২২, ১০:৫৬ আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৬:১৩

চুল পড়া বন্ধ করার পাশাপাশি খুশকি দূর করতে চাইলে আদা ব্যবহার করতে পারেন চুলের যত্নে। আদায় রয়েছে ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ফসফরাস এবং ভিটামিন। এই পুষ্টিগুলি চুলের ফলিকলকে পুষ্ট ও মজবুত করে এবং চুল পড়া কমায়। এছাড়া আদায় অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি-সেপটিক উপাদান রয়েছে, যা খুশকি নিয়ন্ত্রণে সাহায্য করে। কীভাবে চুলের যত্নে ব্যবহার করবেন আদা? জেনে নিন সেটাই। 

আদা এবং লেবুর রস
২ টেবিল চামচ আদা বাটা, ৩ টেবিল চামচ তিলের তেল, আধা চা চামচ লেবুর রস মিশিয়ে হেয়ার প্যাক তৈরি করুন। মিশ্রণটি চুলের গোড়ায় এবং চুলে ৩০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে। 

আদা ও নারিকেলের তেল
আদার সঙ্গে অলিভ অয়েল, নারিকেল তেল বা জোজোবা অয়েল মিশিয়ে ব্যবহার করলে চুল হবে মজবুত। ১ টেবিল চামচ আদা বাটার সঙ্গে ১ টেবিল চামচ তেল মিশিয়ে সচুলের গোড়ায় লাগান। কয়েক মিনিট ভালো করে ম্যাসাজ করুন। ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। 

আদার পেস্ট
আদার পেস্ট সরাসরি লাগাতে পারেন চুলে। এটি চুল পড়া কমায় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে। ২ টেবিল চামচ গ্রেট করা আদা অল্প পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নিন। এই পেস্টটি মাথার ত্বকে লাগিয়ে এক ঘণ্টা রাখুন। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। 

পেঁয়াজ ও আদা
পেঁয়াজ সালফার সমৃদ্ধ, যা চুলের যত্নে অনন্য। আদা-পেঁয়াজের মিশ্রণটি চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং চুল ঘন করে। ২ টেবিল চামচ থেঁতো করা আদা এবং ১টি থেঁতো করা পেঁয়াজ থেকে রস বের করে নিন। এই মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর চুল ধুয়ে ফেলুন। 

আদা, মধু, তেল ও রসুন
১ চা চামচ আদা বাটা, ২ চা চামচ মধু, ২ টেবিল চামচ নারিকেলের দুধ, ২ টেবিল চামচ নারিকেল তেল এবং ৩ কোয়া রসুন একসঙ্গে ব্লেন্ড করে নিন। মসৃণ পেস্ট তৈরি হলে চুলের গোড়ায় লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। এরপরশ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। 

/এনএ/
সম্পর্কিত
অকালেই ত্বকে বয়সের ছাপ? যে অভ্যাস বাড়ায় অক্সিডেটিভ স্ট্রেস
৬৩-তেও উজ্জ্বল ডেমি মুর, জানালেন সৌন্দর্যের বিশেষ মন্ত্র
ভাত, পানি আর রান্নাঘরের উপকরণেই রূপচর্চা!
সর্বশেষ খবর
বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান
বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান
এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা
এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
নিউগিনি প্রোপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেফতার
নিউগিনি প্রোপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেফতার
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো