শীতে ত্বকের যত্নে কী করবেন, কী করবেন না

জীবনযাপন ডেস্ক
১১ নভেম্বর ২০২২, ১৭:৪৭আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১৭:৪৭

বাতাসে শীতের আগমনী বার্তা। এরই মধ্যে টানটান হতে শুরু করেছে ত্বক। শীতের রিক্ততা যেন ত্বক ছুঁতে না পারে সেজন্য প্রয়োজনীয় কিছু পরামর্শ জেনে নিন। পাঠকদের জন্য পরামর্শ দিচ্ছেন ড্রিম হাউস বিউটি পার্লারের রূপবিশেষজ্ঞ নায়লা আফরিন। 

 

  • আমরা সবাই জানি ত্বকের জন্য স্ক্রাবিং খুব জরুরি। এতে ত্বকে জমে থাকা ময়লা ও মরা চামড়া দূর হয়। তবে শীতকালে স্ক্রাবিং বেশি করা যাবে না। এতে ত্বক আরও রুক্ষ হয়ে পড়তে পারে। দশদিনে একবার স্ক্রাবিং করুন ত্বক।
  • ত্বকের রুক্ষতা ও শুষ্কতা দূর করতে চাইলে পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন। পাশাপাশি স্যুপ, ফলের রস ও পানিজাতীয় খাবার খান বেশি করে।
  • বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না। মুখের পাশাপাশি হাত ও পায়ের খোলা অংশেও লাগাবেন সানস্ক্রিন। 
  • শীতে ময়েশ্চারাইজার ব্যবহারের পরিমাণ বাড়ান। হাত ব্যাগে সবসময় ময়েশ্চারাইজার ও ভ্যাসলিন রাখবেন। 
  • ঠোঁট ফেটে গেলে বা শুকিয়ে গেলে জিভ দিয়ে ভেজাবেন না। লিপবাম বা ভ্যাসলিন ব্যবহার করুন। 
  • শীতে গোড়ালি ফেটে যাওয়ার সমস্যা দেখা দেয়। তাই বাড়তি যত্ন প্রয়োজন গোড়ালির। বাইরে যাওয়ার সময় অবশ্যই গোড়ালি ঢাকা থাকে এমন স্যান্ডেল পরবেন। রাতে ঘুমানোর আগে পেট্রোলিয়াম জেলি ম্যাসাজ করুন। 
  • গোসলের পানি যেন বেশি গরম না হয়। কুসুম গরম পানি দিয়ে গোসল করুন। অতিরিক্ত গরম পানির কারণে ত্বক হয়ে পড়তে পারে প্রাণহীন। 
  • সপ্তাহে একদিন বা দুইদিন প্রাকৃতিক উপাদানের সাহায্যে রূপচর্চা করুন। এটি আপনার ত্বকের স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখবে।
  • অ্যালোভেরা জেল লাগাতে পারেন ত্বকে। চেষ্টা করবেন গাছের পাতা থেকে জেল সংগ্রহ করে নিতে। ত্বকের রুক্ষতা দূর করতে চমৎকার কাজ করে এই জেল।
  • টক দই, পাকা কলা, পাকা পেঁপে ও মধু ত্বককে রুক্ষ হওয়া থেকে বাঁচাতে পারে।
  • পর্যাপ্ত ঘুম ও নিয়মিত ব্যায়াম নিশ্চিত করুন। 
/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের