সকালে ঘুম ভাঙতে চায় না? জেনে নিন ১০ টিপস

জীবনযাপন ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৩, ১১:০০ আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ১১:০০

সকাল সকাল ঘুম থেকে ওঠা স্বাস্থ্যকর অভ্যাসগুলোর মধ্যে একটি। সকালে উঠে কিছুক্ষণ ব্যায়াম করে নেওয়ার পর নাস্তা সেরে দিন শুরু করলে ঝরঝরে থাকে শরীর ও মন। তবে সকালে ঘুম যেন ভাঙতেই চায় না! কী করবেন সকাল সকাল বিছানা ছাড়ার জন্য? জেনে নিন টিপস।

  1. প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাবেন এবং সকালে অ্যালার্ম সেট করবেন একই সময়ে। এমনকি কাজ না থাকলেও একই সময়ে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। এতে শরীর অভ্যস্ত হয়ে পড়বে নির্দিষ্ট সময়ে ঘুমানোর জন্য ও জেগে ওঠার জন্য।
  2. রাতে ঘুমানোর আগে কিছুক্ষণ বই পড়ার অভ্যাস করতে পারেন। অথবা লিখতে পারেন ডায়েরি।
  3. সকালে ঘুম থেকে উঠেই ৫ মিনিটের জন্য মেডিটেশন করুন অথবা প্রার্থনা করুন।
  4. রাতে ঘুমাতে গিয়ে টিভি দেখবেন না কিংবা ফোন ব্যবহার করবেন না।
  5. সন্ধ্যার পর কফি বা চা পান করবেন না।
  6. যখন ঘুম থেকে উঠতে চান তার অন্তত ২০ মিনিট আগে অ্যালার্ম সেট করুন।
  7. ভোরে ঘুম থেকে ওঠাকে বাধ্যবাধকতা হিসেবে দেখবেন না। বরং সকাল সকাল বিছানা ছাড়তে পারলে তাড়াতাড়ি কাজ শেষ করে সন্ধ্যায় বা বিকেলে পছন্দের কাজে সময় ব্যয় করতে পারবেন- এভাবে ভাবুন।
  8. রাতের খাবার আটটার মধ্যে সেরে ফেলুন। 
  9. রাতে ঘুমানোর আগে কুসুম গরম পানি দিয়ে গোসল করে ত্বকে ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে পারেন। এতে ঘুম ভালো হবে। 
  10. ভোরে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে জানালা-দরজার পর্দা সরিয়ে দিন। দিনের আলো শরীরে লাগান। ঝরঝরে লাগবে নিজেকে।
/এনএ/
সম্পর্কিত
রাতের ৩ অভ্যাসেই নষ্ট হচ্ছে শরীরের ছন্দ, এখনই সতর্ক হোন
পাকা কলার উপকার পেতে কোন সময় খাবেন? জানুন বিশেষজ্ঞের পরামর্শ
ডেঙ্গু হলে কেন কমে যায় প্লাটিলেট, শরীরে তখন কী ঘটে?
সর্বশেষ খবর
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
‘হামলাকারী’ ছাত্রদল নেতা আহত সাংবাদিকদের বললেন ‘গুপ্ত শিবির’, আরেক নেতার ভাষ্য ‌‘শিবিরের চক্রান্ত’
‘হামলাকারী’ ছাত্রদল নেতা আহত সাংবাদিকদের বললেন ‘গুপ্ত শিবির’, আরেক নেতার ভাষ্য ‌‘শিবিরের চক্রান্ত’
ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি