ত্বকের যত্নে মধু ব্যবহার করবেন যে ৫ কারণে

জীবনযাপন ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৩, ১১:১০ আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১১:১০

কেবল এই রুক্ষতার সময়েই নয়, সারা বছর ত্বক সতেজ রাখতে চাইলে মধু ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। জেনে নিন ত্বকে মধু ব্যবহারের কিছু উপকারিতা ও কীভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে।

১। মধুতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান যা ব্রণ ও ব্রণের দাগ কমায়।
২। ত্বক নরম ও মসৃণ রাখে মধু।
৩। ত্বক হাইড্রেট রাখতে সাহায্য করে।
৪। বলিরেখা ও রোদে পোড়া দাগ দূর করতে সক্ষম মধু।
৫। ত্বকের প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে অতুলনীয় এই উপাদান।

যেভাবে ত্বকের যত্নে ব্যবহার করবেন মধু
১। এক টেবিল চামচ টক দইয়ের সঙ্গে আধা চা চামচ মধু মিশিয়ে ত্বক ম্যাসাজ করুন। কয়েক মিনিট ম্যাসাজ করে অপেক্ষা করুন ১৫ মিনিট। এরপর ধুয়ে ফেলুন। ত্বকের রুক্ষতা দূর হবে।

২। ত্বকে সরাসরি লাগান মধু। শুকিয়ে টানটান হয়ে গেলে ধুয়ে ফেলুন।

৩। সমপরিমাণ মধু ও গ্লিসারিন মিশিয়ে ত্বকে ঘষে ঘষে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৪। দুই টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল ও ১/৪ চা চামচ দারুচিনির গুঁড়া মিশিয়ে বানিয়ে নিন ফেস প্যাক। মিশ্রণটি ত্বকে ৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

৫। মধুর সঙ্গে চন্দনের গুঁড়া ও পাকা পেঁপে মেশান। এই ফেসপ্যাকটি নিয়মিত ত্বকে লাগালে রোদে পোড়া দাগ দূর হবে।

/এনএ/
সম্পর্কিত
পূজার ভারী মেকআপ তুলতে কী শুধু ফেসওয়াশই যথেষ্ট?
পার্লারে যাওয়ার সময় নেই? ৩ ধাপেই ফিরুক ত্বকের উজ্জ্বলতা
কোলাজেন বাড়ানোর ইনজেকশন: উপকারিতা কতটা, ঝুঁকিই বা কী?
সর্বশেষ খবর
ডেঙ্গু প্রতিরোধে নিজেই অভিযানে নেমেছেন প্রধানমন্ত্রী: রিজভী
ডেঙ্গু প্রতিরোধে নিজেই অভিযানে নেমেছেন প্রধানমন্ত্রী: রিজভী
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, গণপিটুনিতে যুবকের মৃত্যু
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, গণপিটুনিতে যুবকের মৃত্যু
শাহজালালে এক সপ্তাহে ১১ অভিযানে যা যা জব্দ করলো কাস্টমস
শাহজালালে এক সপ্তাহে ১১ অভিযানে যা যা জব্দ করলো কাস্টমস
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
সর্বাধিক পঠিত
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী