যেভাবে যত্ন নিলে চুল ভাঙবে না

জীবনযাপন ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৫আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৫

পুষ্টির অভাবে যেমন ভেঙে যেতে পারে চুল, তেমনি যত্নের অভাবেও রুক্ষ হয়ে চুল হারিয়ে ফেলে প্রাণ। এ ধরনের চুল ভাঙতে শুরু করে সহজেই। আবার ধুলাবালি, দূষণ, সূর্যের ক্ষতিকর রশ্মি- সবই চুলের ভেঙে যাওয়ার জন্য দায়ী হতে পারে। জেনে নিন চুল ভাঙা রোধ করতে কিছু টিপস।

 

  • নারিকেল তেল হালকা গরম চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ম্যাসাজ করুন। অন্তত ২০ মিনিট অপেক্ষা করে তারপর শ্যাম্পু করে নিন। 
  • ক্যাস্টর অয়েল ব্যবহারে মিলবে উপকার। একটি পাত্রে পরিমাণ মতো ক্যাস্টর অয়েল নিন। তাতে অল্প পরিমাণ নারিকেল তেল মিশিয়ে নিন। তেলের মিশ্রণ চুলে ম্যাসাজ করুন। ৩০ মিনিট অপেক্ষা করে তারপর শ্যাম্পু করে নিন। 
  • নারিকেল তেলের সঙ্গে আধা চা চামচ গ্রিন টি পাউডার মিশিয়ে নিন। মিশ্রণটি অল্প গরম করুন। চুলের আগা ও গোড়া সবখানে ম্যাসাজ করুন। ৪০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে। 
  • দইয়ের সঙ্গে ডিমের কুসুম মিশিয়ে ভালো করে ফেটিয়ে প্যাক বানান। শ্যাম্পু করার আগে এই মিশ্রণ চুলে লাগিয়ে রাখবেন আধা ঘণ্টা।
  • অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে ব্লেন্ড করে নিন। চুলে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে তারপর মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে নিন।
  • রসুন থেঁতো করে নারিকেল তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি ২০ মিনিট চুলে লাগিয়ে রেখে তারপর ধুয়ে ফেলুন।
  • আপেল সাইডার ভিনেগার চুলের গোড়া ও চুলে লাগান। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

জেনে নিন

  1. বাইরে বের হওয়ার সময় চুল ঢেকে বের হবেন। সূর্যের তাপ চুল ভেঙে যাওয়ার অন্যতম কারণ।
  2. পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন ও খাদ্য তালিকায় রাখবেন ফল এবং শাকসবজি।
  3. ভেজা চুল আঁচড়াবেন না কিংবা জোরে ঝাড়বেন না।  
  4. চুলে বিভিন্ন স্টাইল করার জন্য যন্ত্র যতটা সম্ভব কম ব্যবহার করবেন। এগুলোর তাপ চুল ভেঙে যাওয়ার কারণ হতে পারে। 
  5. নির্দিষ্ট সময় পরপর চুল সামান্য ট্রিম করে নিন। 
/এনএ/
সম্পর্কিত
বর্ষায় ত্বকের যত্নআর্দ্র আবহাওয়ায় কীভাবে থাকবেন সতেজ ও সুরক্ষিত
‘রাশিয়ান’ ম্যানিকিউর ট্রেন্ডে মাতছেন অনেকে, বাড়ছে সংক্রমণের শঙ্কা
কোঁকড়ানো চুল নিয়ে প্রচলিত ধারণা কতটা সত্য
সর্বশেষ খবর
দেশে মাদকাসক্ত প্রায় ৮২ লাখ, ঢাকাতেই পেন্ডিং ৮০ হাজার মামলা
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস আজদেশে মাদকাসক্ত প্রায় ৮২ লাখ, ঢাকাতেই পেন্ডিং ৮০ হাজার মামলা
পবিত্র আশুরা আজ
পবিত্র আশুরা আজ
রাজনৈতিক খুনোখুনি: দায় চাপিয়ে দায়মুক্তি চাইছে বিএনপি-জামায়াত? 
রাজনৈতিক খুনোখুনি: দায় চাপিয়ে দায়মুক্তি চাইছে বিএনপি-জামায়াত? 
চাপ তৈরি করেও ভারতের সঙ্গে পারলো না বাংলাদেশ 
চাপ তৈরি করেও ভারতের সঙ্গে পারলো না বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
তিন গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কোন দল কার মুখোমুখি হচ্ছে
তিন গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কোন দল কার মুখোমুখি হচ্ছে