লিভার ভালো রাখতে খাবেন যে ৭ খাবার

জীবনযাপন ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪৬ আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪৬

রক্ত থেকে ক্ষতিকারক পদার্থ বের করে দেওয়ার পাশাপাশি শরীরের প্রয়োজনীয় পুষ্টি শোষণে সাহায্য করে লিভার। লিভার খাবারকে প্রক্রিয়াজাত করে এবং সেগুলোকে পুষ্টিতে পরিণত করে। আবার প্রয়োজন অনুযায়ী দেহের অন্যান্য অংশে এই পুষ্টি সরবরাহও করে। লিভার ভালো রাখতে রোজকার খাদ্য তালিকায় কিছু খাবার রাখা জরুরি।

 

  1. লিভার ভালো রাখতে আপেল খান প্রতিদিন। আপেলে পলিস্যাচোরাইড পেকটিন নামের দ্রবণীয় ফাইবার রয়েছে যা লিভার থেকে টক্সিন দূর করে, কোলেস্টেরলের মাত্রা কমায় এবং শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।
  2. শাক-সবজি বেশি পরিমাণে খান। পালং শাক, পুঁই শাক, মূলা শাক, বাঁধাকপি, ফুলকপি, ব্রকোলি, লাল আলু, গাজর, বিনস ইত্যাদি সবজি খান। এগুলো লিভার থেকে ক্ষতিকারক পদার্থ দূর করে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।
  3. লিভারের জন্য আখরোট বেশ উপকারী। আখরোটে রয়েছে অ্যামাইনো অ্যাসিড এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড যা লিভার সুস্থ রাখতে সহায়তা করে। এছাড়া আখরোট রক্তে অক্সিজেন পরিবহনে সাহায্য করে।
  4. রসুন রাখুন প্রতিদিনের খাদ্য তালিকায়। রসুনের সালফার যৌগ এনজাইমগুলোকে সক্রিয় করে যা প্রস্রাবের মাধ্যমে টক্সিন দূর করতে সাহায্য করে। রসুন অ্যালিসিন এবং সেলেনিয়ামের মতো পুষ্টিতেও সমৃদ্ধ যা লিভারকে ডিটক্সিফাই করতে এবং যেকোনও ধরনের ক্ষতি থেকে রক্ষা করতে সহায়তা করে।
  5. হলুদও লিভারের জন্য উপকারী। এতে কারকিউমিন নামের একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। এগুলো লিভারকে পরিষ্কার রাখতে সাহায্য করে। হলুদ অ্যালকোহল ও বিষাক্ত পদার্থ প্রতিরোধ করে এবং লিভারকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। 
  6. ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রএয়ছে এমন সামুদ্রিক মাছ রাখুন পাতে। লিভার সুস্থ থাকবে।
  7. বিটরুটের রস খান নিয়মিত। এতে বেটালাইন্স নামক এক ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে যা লিভারের জন্য উপকারী। 

তথ্য: হেলথলাইন  

/এনএ/
সম্পর্কিত
স্মৃতিশক্তি বাড়ানোর ১০ সহজ ও আনন্দদায়ক উপায়
বাসি রুটি খেলেই কি নিয়ন্ত্রণে থাকবে রক্তে শর্করা?
সকালে উঠেই হাত-পা অবশ, কথা জড়িয়ে যাচ্ছে? ওয়াক-আপ স্ট্রোক নয়তো
সর্বশেষ খবর
আওয়ামী লীগ গোখরা সাপ, প্রধানমন্ত্রীকে সতর্ক থাকতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
আওয়ামী লীগ গোখরা সাপ, প্রধানমন্ত্রীকে সতর্ক থাকতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
মুম্বাইয়ে গাড়িতে ধাক্কা দিয়ে পালাতে গিয়ে পুলিশকেও চাপা দেওয়ার চেষ্টা নারীর
মুম্বাইয়ে গাড়িতে ধাক্কা দিয়ে পালাতে গিয়ে পুলিশকেও চাপা দেওয়ার চেষ্টা নারীর
গঙ্গার পানি না আসলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম
গঙ্গার পানি না আসলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম
এআই দিয়ে জীবিত দেখিয়ে ৪ লাখ মুক্তিপণ আদায়: সেই রাকিব পেলেন জিপিএ-৫, বাড়িতে কুলখানি
এআই দিয়ে জীবিত দেখিয়ে ৪ লাখ মুক্তিপণ আদায়: সেই রাকিব পেলেন জিপিএ-৫, বাড়িতে কুলখানি
সর্বাধিক পঠিত
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি