ডিম কীভাবে খাবেন?

জীবনযাপন ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৫৭আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৫৭

কাজ করার জন্য আমাদের শক্তির প্রয়োজন। ডিম খেলে সেই শক্তি পাওয়া যায় অনেকটাই। মূলত ডিমে থাকা ভিটামিন থেকেই এই শক্তি মেলে। দেহের প্রোটিন ও ক্যালসিয়ামের ঘাটতি মেটাতেও ডিমের তুলনা নেই। এছাড়াও ডিমে রয়েছে শর্করা, স্নেহ এবং বিভিন্ন খনিজ পদার্থ। পেশি ও হাড়ের জোর বাড়াতে সাহায্য করে ডিম। তবে কীভাবে ডিম খাচ্ছেন এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।

গুলশান ডায়াবেটিক কেয়ারের পুষ্টিবিদ নাহিদা আহমেদ জানান, তেলহীন অর্থাৎ সেদ্ধ ডিম খাওয়া সবচেয়ে স্বাস্থ্যকর। স্ন্যাকস টাইমে সেদ্ধ ডিমের উপর গোলমরিচের গুঁড়া ছিটিয়ে খেয়ে নিতে পারেন। এতে যেমন পেট ভরবে, তেমনি শরীর পাবে পুষ্টি।  বাড়তি ওজন কমাতে চাইলে ডিমের সঙ্গে শাকসবজি খেতে পারেন। এতে শরীরে ফাইবারের মাত্রা বাড়বে। ডিম ভাজি এড়িয়ে যাওয়াই ভালো। কারণ ডিমের সঙ্গে মাখন ও তেলের ব্যবহার করলে এটি আপনার শরীরে অতিরিক্ত ফ্যাট যোগ করতে পারে। তবে নারকেল তেল কিংবা অলিভ অয়েলে ডিম রান্না করে খেতে পারেন নিশ্চিন্তে। অল্প তেলে ডিম পোচ করে খেতে পারেন সকালের নাস্তায়। 

বানিয়ে ফেলতে পারেন ডিমের মাফিন। এজন্য ডিম কেটে তার ওপর আপনার পছন্দের সবজিগুলো দিয়ে হালকা আঁচে ভেজে নিন। সেদ্ধ ডিম টুকরো করে লেবু, অলিভ অয়েল, গোলমরিচ ও সবজি মিশিয়ে বানিয়ে ফেলতে পারেন সালাদ। মাংস কিংবা মাছ দিয়ে তৈরি আমিষ সালাদেও যোগ করতে পারেন ডিম।

/এনএ/
সম্পর্কিত
অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে ৩ সপ্তাহের খাদ্য পরিকল্পনা
সাদা ভাত খেয়েও কি ওজন কমানো সম্ভব?
সাদা লবণ না খনিজ লবণ হৃদস্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীকে সভাপতি করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
প্রধানমন্ত্রীকে সভাপতি করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়া আরও ৪০ জন গ্রেফতার
নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়া আরও ৪০ জন গ্রেফতার
ব্রিকস অতিথিদের সামনে বস্তি ঢেকে ভারত, কেন্দ্রকে কটাক্ষ কংগ্রেসের 
ব্রিকস অতিথিদের সামনে বস্তি ঢেকে ভারত, কেন্দ্রকে কটাক্ষ কংগ্রেসের 
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪৭৮ মামলা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪৭৮ মামলা
সর্বাধিক পঠিত
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ