সুখে থাকার ৫ বৈজ্ঞানিক উপায়

জীবনযাপন ডেস্ক
২০ মার্চ ২০২৩, ১৮:০৬আপডেট : ১৩ জুলাই ২০২৩, ২৩:৩২

আজ (২০ মার্চ) সুখে থাকার দিন বা বিশ্ব সুখ দিবস। তার মানে কিন্তু এই না যে কেবল আজকেই সুখে থাকতে হবে! সুখে থাকার গুরুত্ব আরও একবার আমাদের মনে করিয়ে দিতেই পালিত হয় দিনটি। হার্ভার্ড ইউনিভারসিটির একটি বৈজ্ঞানিক গবেষণা বলছে, নিজেকে আনন্দিত রাখার বা সুখে রাখার বেশ কয়েকটি উপায় রয়েছে। জেনে নিন সেগুলো কী কী।  

১। সম্পর্ককে গুরুত্ব দিন
আমাদের জীবনে নানা ধরনের সম্পর্ক থাকে। বাবা, মা, ভাই, বোন, বন্ধু বা জীবনসঙ্গীর মতো সম্পর্কগুলো কিন্তু আপনাকে স্ট্রেস ও হতাশা কাটাতে সাহায্য করতে পারে। সম্পর্ককে মূল্য দেওয়া ও নিয়মিত প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানো কেবল আপনাকে সুখেই রাখবে না, আপনাকে সাহায্য করবে দীর্ঘ আয়ু পেতেও।

২। দয়ালু হোন
অক্সফোর্ড ইউনিভার্সিটির একটি গবেষণা বলছে, অন্যের প্রতি দয়ালু হলে ইনার পিচ বা অন্তর্নিহিত সুখের খোঁজ পাওয়া সম্ভব। যেমন গরীবকে সাহায্য করা, প্রতিবেশীকে কোনও কাজে সাহায্য করা বা অন্যের কল্যাণে কাজ করা।

৩। সুখী মানুষের সঙ্গে থাকুন
আপনার আশেপাশে কারা সবসময় থাকছে, সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ। নেতিবাচক মানুষের সঙ্গ পরিহার করে সুখী ও ইতিবাচক মানসিকতার মানুষের সঙ্গে থাকার চেষ্টা করুন।

৪। কৃতজ্ঞতা প্রকাশ করুন
অন্যের প্রতি কৃতজ্ঞ হোন এবং কৃতজ্ঞতা প্রকাশ করুন। সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকা উপভোগ করুন। এটি সুখে থাকার অন্যতম মূলমন্ত্র।  

৫। হাসুন
নির্মল হাসি কিন্তু আপনাকেই সুখী রাখবে না, আপনার আশেপাশেও ছড়িয়ে দেবে আনন্দ। তাই হাসার চেষ্টা করুন।

তথ্য: ডিসকভার ম্যাগাজিন

/এনএ/
সম্পর্কিত
তীব্র গরমে সুস্থ থাকতে মেনে চলুন ৭ টিপস
সুস্থ থাকতে প্রতিদিন খাবেন যে ৫ সবুজ ফল
সুস্থ থাকতে নিত্যদিনের অভ্যাসে আনুন ৬ বদল
সর্বশেষ খবর
১৫ পদে নিয়োগ দেবে মেঘনা পেট্রোলিয়াম, আবেদন শুরু
১৫ পদে নিয়োগ দেবে মেঘনা পেট্রোলিয়াম, আবেদন শুরু
মানুষের ছদ্মবেশী এআই ইনফ্লুয়েন্সার নিয়ে ইনস্টাগ্রামের নতুন পদক্ষেপ
মানুষের ছদ্মবেশী এআই ইনফ্লুয়েন্সার নিয়ে ইনস্টাগ্রামের নতুন পদক্ষেপ
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
দুই উপকরণেই তৈরি হবে নাইট জেল, সকালে মিলবে সতেজ ত্বক
দুই উপকরণেই তৈরি হবে নাইট জেল, সকালে মিলবে সতেজ ত্বক
সর্বাধিক পঠিত
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন