তীব্র গরমে সুস্থ থাকতে মেনে চলুন ৭ টিপস

ডা.কামরুজ্জামান নাবিল
০২ জুন ২০২৩, ১৯:০৮ আপডেট : ৩০ মে ২০২৪, ১৭:১৮

প্রচণ্ড গরমে জনজীবন অস্থির হয়ে পড়েছে। এ সময়ে সচেতন না থাকলে যেকোনো মুহূর্তে আমাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। হিট স্ট্রোকের ঝুঁকিও বাড়ে এই আবহাওয়ায়। এ সময় সুস্থ থাকতে কয়েকটি টিপস মেনে চলার চেষ্টা করুন। 

 

১। এই গরম আবহাওয়ায় বিশেষ করে দুপুর ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চেষ্টা করুন বাসার বাইরে কাজ না রাখার। যদি একান্তই বাইরে যাওয়ার প্রয়োজন হয়, ছাতা নিয়ে বের হবেন এবং চোখ রক্ষায় সানগ্লাস ব্যবহার করবেন। খুব ভিড় হয় এমন এলাকায় যাবেন না। 

২।  গরমে শরীর থেকে ঘামের মাধ্যমে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায়। সেজন্য বাইরে বের হলে পানি নিয়ে বের হওয়ার চেষ্টা করুন। শরীরে পানির ঘাটতি কমাতে নিয়মিত পানি পান করুন। পাশাপাশি পানিজাতীয় খাবার বেশি করে খান। 

৩। প্রচণ্ড গরমে চলার পথে ফ্রিজের ঠান্ডা পানি পান করবেন না। কারণ অনেক সময় হঠাৎ ঠান্ডা পানি খেলে গলা ব্যথাসহ বিভিন্ন লক্ষণ দেখা দিতে পারে। বাইরে থেকে ঘেমে ঘরে ফিরেও সঙ্গে সঙ্গে হিমশীতল পানি খাওয়া ঠিক নয়। 

৪। গরমে কাহিল হয়ে রাস্তার পাশের জুস বা শরবত খাবেন না। অনেক সময় এগুলোর মাধ্যমে শরীরে ডায়রিয়া, ফুড পয়জনিং, বমি এবং জন্ডিসের মতো রোগ হওয়ার আশংকা থাকে।

৫। বাচ্চা, বয়স্ক এবং ক্রনিক রোগের রোগীদের এই গরমে বাইরে যাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা খুব জরুরি। 

৬। তেলে ভাজা খাবার, বাড়তি মসলাযুক্ত খাবার ও ফাস্টফুড এড়িয়ে চলুন। সহজপাচ্য খাবার খান। প্রচুর শাকসবজি ও মৌসুমি ফল রাখুন খাদ্যতালিকায়। 

৭। গরমের তীব্রতা বাড়ায় হিট স্ট্রোক নিয়ে সতর্ক থাকতে হবে। এই গরমে কারোর তীব্র মাথা ব্যথা, প্রচণ্ড তৃষ্ণা, দ্রুত হৃৎস্পন্দন, শ্বাসকষ্ট এবং দ্রুত ও ভারী শ্বাস-প্রশ্বাস নেওয়া, বমি বমি ভাব, পেশীতে ব্যথা, দুর্বলতা ও অজ্ঞান হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

লেখক: এমবিবিএস, ইস্পাহান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ইরান।

/এনএ/
সম্পর্কিত
ভূরিভোজে পেটের গোলমাল এড়াবেন কীভাবে?
তীব্র গরমে চাপে পোশাকশিল্প, উৎপাদন কমতে পারে ১৫ শতাংশ পর্যন্ত
প্রাচীন এই বীজের তেল নিয়ে নেট দুনিয়ায় এত মাতামাতি কেন?
সর্বশেষ খবর
বঙ্গোপসাগরে লঘুচাপ, কেমন থাকবে আজকের আবহাওয়া
বঙ্গোপসাগরে লঘুচাপ, কেমন থাকবে আজকের আবহাওয়া
মহাসড়কে অটোরিকশার অপ্রতিরোধ্য যাত্রা, নিষেধাজ্ঞা শুধুই কাগজে-কলমে
মহাসড়কে অটোরিকশার অপ্রতিরোধ্য যাত্রা, নিষেধাজ্ঞা শুধুই কাগজে-কলমে
সঙ্গী আপনার সম্পর্কে চ্যাটজিপিটিতে কী লেখে, জানতে চান?
সঙ্গী আপনার সম্পর্কে চ্যাটজিপিটিতে কী লেখে, জানতে চান?
হাম্বলব্র্যাগিং: বিনয় দেখাতে গিয়ে উল্টো বিরক্তির কারণ হচ্ছেন না তো?
হাম্বলব্র্যাগিং: বিনয় দেখাতে গিয়ে উল্টো বিরক্তির কারণ হচ্ছেন না তো?
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট