রোজাদারদের জন্য ৩ গুরুত্বপূর্ণ বিষয়

জীবনযাপন ডেস্ক
২৪ মার্চ ২০২৩, ২০:২১আপডেট : ২৪ মার্চ ২০২৩, ২০:২১

শুরু হয়েছে রোজার মাস। এ সময় দীর্ঘদিনের অভ্যস্ত রুটিনে অদলবদল ঘটে। ফলে অনেকেই গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য বা দুর্বলতায় ভোগেন। সুস্থ থেকে রোজা রাখতে চাইলে রোজাদারদের কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদ ফাতিমা-তুজ-জোহরা।

১। পর্যাপ্ত পানি পানের বিকল্প নেই
অনেকেরই প্রশ্ন থাকে সারাদিন তো রোজা রাখি, পানি কখন খাবো? উত্তর হচ্ছে ইফতারের পর থেকে সাহরি পর্যন্ত সময়ের মধ্যেই আপনাকে সারাদিনের চাহিদা অনুযায়ী পানি খেয়ে ফেলতে হবে। ৮ থেকে ১০ গ্লাস পানি খান এই সময়ে। সঙ্গে রাখবেন পানিজাতীয় খাবার ও ফল। ইফতারে বেশি করে খেতে পারেন শসা ও তরমুজ। এগুলোতে প্রচুর পরিমাণে পানি থাকে। সঙ্গে থাকতে পারে শরবত। তবে অনেকে সাহরি শেষ করে একবারে অনেক পানি খেয়ে ফেলেন। এটা করবেন না। বারবার পরিমিত পরিমাণে খাবেন পানি।

২। সাহরিতে খান পুষ্টিকর খাবার
সাহরির খাবার যেন পুষ্টিকর হয় সেদিকে লক্ষ রাখা জরুরি। কার্বোহাইড্রেটের পাশাপাশি ফল রাখতে পারেন খাদ্য তালিকায়। ডাল, ডিম ও দুগ্ধজাত খাবারও আপনাকে চাঙা রাখবে দিনভর।

৩। ইফতার হোক সহজপাচ্য
অনেকেই সারাদিন রোজা রেখে ইফতারে খান তেলে ভাজা খাবার। এতে গ্যাস্ট্রিকের মতো সমস্যা বাড়ে। খেজুর, সবজি, স্যুপ রাখতে পারেন ইফতারে। পাশাপাশি খান মাংস ও বিভিন্ন ফল। 

/এনএ/
সম্পর্কিত
জিমে যাওয়ার সময় নেই? ঘরেই করুন ১০ মিনিটের এই অভ্যাস
কোষ্ঠকাঠিন্য কমাতে ঘরেই করুন এই ৭ যোগাসন
কোমরব্যথায় কষ্ট? ঘরেই করুন এই ৮ পিলাটিস ব্যায়াম
সর্বশেষ খবর
আরেক অসুস্থ কারাবন্দীর ঢামেকে মৃত্যু
আরেক অসুস্থ কারাবন্দীর ঢামেকে মৃত্যু
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে হাইকোর্টের নির্দেশ
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে হাইকোর্টের নির্দেশ
এক জেলার ৪৩ স্থানে পুলিশের বিশেষ চেকপোস্ট, অভিযান শুরু
এক জেলার ৪৩ স্থানে পুলিশের বিশেষ চেকপোস্ট, অভিযান শুরু
প্রধানমন্ত্রীকে দুটি আমন্ত্রণপত্র দিয়েছিল ভারত: জয়সওয়াল
প্রধানমন্ত্রীকে দুটি আমন্ত্রণপত্র দিয়েছিল ভারত: জয়সওয়াল
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার