লম্বা চুলের জন্য দইয়ের তৈরি ৬ প্যাক

জীবনযাপন ডেস্ক
০২ এপ্রিল ২০২৩, ১০:৩২ আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১০:৩২

টক দই শুধু স্বাস্থ্যের জন্যই ভালো নয়, এটি ত্বক ও চুলের যত্নেও অনন্য। দইয়ে থাকা ল্যাক্টিক অ্যাসিড ও বিভিন্ন উপকারী উপাদান চুলের রুক্ষতা দূর করে। পাশাপাশি চুল করে ঝলমলে ও মোলায়েম। নিয়মিত দইয়ের প্যাক ব্যবহার করলে চুল যেমন দ্রুত লম্বা হবে, তেমনি দূর হবে খুশকি ও চুল ভেঙে যাওয়ার সমস্যাও। জেনে নিন কীভাবে দই দিয়ে প্যাক বানাবেন।

 

  • ১ কাপ টক দইয়ের সঙ্গে ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। শ্যাম্পু শেষে ভেজা চুলে এই প্যাক লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন পানি দিয়ে।
  • টক দই, অ্যালোভেরা জেল ও মধু মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। ৪০ মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • মেথি সারারাত ভিজিয়ে রেখে পরদিন বেটে নিন। টক দইয়ের সঙ্গে মেথি বাটা মিশিয়ে চুলে লাগান ভালো করে। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে।
  • কলা চটকে মিশিয়ে নিন দইয়ের সঙ্গে। চুলে লাগিয়ে রাখুন মিশ্রণটি। ৪০ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
  • ডিমের কুসুম মিশিয়ে নিন দইয়ের সঙ্গে। হেয়ার প্যাক হিসেবে ব্যবহার করুন এই মিশ্রণ। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
  •  ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন টক দইয়ের সঙ্গে। মিশ্রণটি চুলে লাগান। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।
/এনএ/
সম্পর্কিত
ডেঙ্গু হলে কেন কমে যায় প্লাটিলেট, শরীরে তখন কী ঘটে?
চুল পড়ার সমস্যায় চিকিৎসক নিজেই নিলেন যে পদক্ষেপ
কালো কফি না গ্রিন টি, স্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩ অক্টোবর, ২০২৬)
রাজধানীতে গৃহিণীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
রাজধানীতে গৃহিণীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪
ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!