গরমে শিশুর পানিশূন্যতা: লক্ষণ ও করণীয়

নওরিন আক্তার
১১ এপ্রিল ২০২৩, ১১:০০আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১১:০০

চৈত্রের গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এ সময়ে শিশুদের পানিশূন্যতা দেখা দেওয়ার ঝুঁকি বেড়ে যায়। লক্ষণ জানা থাকলে সহজেই বুঝতে পারবেন শিশু পানিশূন্যতায় ভুগছে কিনা। পরামর্শ দিচ্ছেন থাইল্যান্ডের পারাম নাইন হাসপাতালের বাংলাদেশ প্রতিনিধি ডাক্তার কাজী তাসনুভা তারান্নুম। 

পানিশূন্যতার লক্ষণ 
লক্ষ করতে হবে শিশুর প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে কিনা। কমে গেলে ধরে নিতে হবে তার পানিশূন্যতা দেখা দিয়েছে। এছাড়া হঠাৎ শিশু দুর্বল হয়ে যাওয়া, স্বাভাবিক কাজকর্মে অনীহা, জিভ ও ত্বকের শুষ্কতা, খিটখিটে মেজাজ ইত্যাদিও পানিশূন্যতায় আক্রান্ত হওয়ার লক্ষণ। অনেক সময় শিশু একেবারে নিস্তেজ হয়ে পড়ে। 

করণীয়

  • শিশুর বয়স ছয় মাসের কম হলে ঘন ঘন বুকের দুধ খাওয়াতে হবে। 
  • শিশুর বয়স ছয় মাসের বেশি হলে বিশুদ্ধ পানি ও পানিজাতীয় খাবার খাওয়াতে হবে বেশি করে। 
  • শিশু আরেকটু বড় হলে বা সে যদি স্কুলে যায় তবে খেয়াল রাখতে হবে যেন স্কুলে থাকাকালীন সে তার পানির বোতল পুরোপুরি শেষ করে।
  • শিশুর স্কুলের টিফিনে খাবারের পাশাপাশি ফল দেবেন। 
  • কোল্ড ড্রিংক খেতে দেবেন না। 
  • তীব্র রোদে বা গরমে শিশুকে বাইরে খেলতে দেবেন না। 
  • শিশু পানিশূন্যতায় আক্রান্ত হয়ে নিস্তেজ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নিতে হবে। 
/এনএ/
সম্পর্কিত
সাদা লবণ না খনিজ লবণ হৃদস্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
খালি পেটে ব্যায়াম করা কী উচিত?
পরোক্ষ ধূমপান থেকে নিজেকে কীভাবে বাঁচাবেন জানুন
সর্বশেষ খবর
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ