অপরাজিতা ফুলের চা পানের ১০ উপকারিতা 

জীবনযাপন ডেস্ক
২৩ জুলাই ২০২৩, ১৭:১২ আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১৭:৩১

গাঢ় নীল রঙের অপরাজিতা ফুলের চা যে কেবল দেখতেই সুন্দর সেটা নয়, এর পুষ্টিগুণও অফুরন্ত। এই চা যেমন আপনাকে চনমনে রাখবে, তেমনি সুস্থ রাখবে শরীর। টাইমস অব ইন্ডিয়া পত্রিকার একটি প্রতিবেদন জানাচ্ছে অপরাজিতা চা পানের কিছু উপকারিতা সম্পর্কে।

 

অপরাজিতা ফুলের চা। ছবি- সংগৃহীত

  1. অপরাজিতা ফুলের চায়ে রেচক বৈশিষ্ট্য আছে। অর্থাৎ এটি খাবার হজমে সাহায্য করতে পারে এবং কোষ্ঠকাঠিন্যথেকে দূরে রাখে। 
  2. এই চা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে বলে দাবি করছে একটি গবেষণা। ফলে ডায়াবেটিস বা ডায়াবেটিস হওয়ার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য ভীষণ উপকারী অপরাজিতা ফুলের চা। 
  3. অপরাজিতা ফুলের চায়ে অ্যান্থোসায়ানিনস, প্রোনথোসায়ানিডিনস এবং কোয়ার্সেটিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো শরীরের কোষগুলোকে অক্সিডেটিভ স্ট্রেস এবং সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষা করে।
  4. নীল চা হাইপারলিপিডেমিয়া বা রক্তে অত্যধিক চর্বি জমা থেকেও রক্ষা করে।
  5. শরীরের প্রদাহ কমাতে সাহায্য করতে পারে অপরাজিতা ফুলের চা।
  6. অপরাজিতা ফুলের নির্যাস দেহের কিছু কোষের অগ্রগতিকে নিয়ন্ত্রণ করে চর্বির গঠনকে ধীর করে দিতে পারে।
  7. হতাশা এবং উদ্বেগের বিরুদ্ধে প্রতিরোধ বাড়াতে পারে নীল চা।
  8. অপরাজিতা চা এলডিএল বা খারাপ কোলেস্টেরল কমাতে এবং শরীরে এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সহায়তা করে। ফলে হার্ট অ্যাটাক, রক্ত জমাট বাঁধা এবং স্ট্রোকের মতো রোগের ঝুঁকি কমে। 
  9. অ্যান্টি অক্সিডেন্টের গুণে ভরপুর অপরাজিতার চা শরীরে বয়সের ছাপ পড়তে দেয় না।
  10. অপরাজিতা চায়ে থাকা অ্যাসিটাইলকোলাইন যৌগ স্নায়ুকে শান্ত করে ও স্মৃতিশক্তি হ্রাস রোধ করে।

যেভাবে বানাবেন অপরাজিতা ফুলের চা

প্যানে ৪ কাপ পানি নিয়ে চুলায় দিন। ফুটে উঠলে দুটো এলাচ, দুই টুকরো আদা, এক টুকরো দারুচিনি ও পাঁচটি অপরাজিতা ফুল দিয়ে দিন পানিতে। ফুলের নিচের সবুজ অংশ ফেলে তারপর দেবেন। ৫ থেকে ৬ মিনিট ফুটান। এরপর চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। ১৫ মিনিট পর কাপে ঢেলে মধু মিশিয়ে পরিবেশন করুন। লেবু মিশিয়ে নিতে পারেন খাওয়ার আগে। লেবুর রস মেশালে এই চা রঙ বদলে বেগুনি হয়ে যাবে।  

/এনএ/
সম্পর্কিত
রাতের ৩ অভ্যাসেই নষ্ট হচ্ছে শরীরের ছন্দ, এখনই সতর্ক হোন
পাকা কলার উপকার পেতে কোন সময় খাবেন? জানুন বিশেষজ্ঞের পরামর্শ
ডেঙ্গু হলে কেন কমে যায় প্লাটিলেট, শরীরে তখন কী ঘটে?
সর্বশেষ খবর
পান চাষিদের জন্য বড় সুখবর
পান চাষিদের জন্য বড় সুখবর
‘বাবাই আমার প্রথম শিক্ষক’
‘বাবাই আমার প্রথম শিক্ষক’
ত্বকের যত্নে নতুন ট্রেন্ড ‘ইলেকট্রোলাইট ক্রিম’ কতটা নিরাপদ
ত্বকের যত্নে নতুন ট্রেন্ড ‘ইলেকট্রোলাইট ক্রিম’ কতটা নিরাপদ
জামুকার নতুন ডিজি মোস্তফা জামান
জামুকার নতুন ডিজি মোস্তফা জামান
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার