সুস্থ ত্বকের জন্য সকালের যে ১০ অভ্যাস জরুরি

জীবনযাপন ডেস্ক
০২ আগস্ট ২০২৩, ১৬:৫৬আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৬:৫৬

স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য শুধু পার্লারে যাওয়াটাই যথেষ্ট নয়। সঠিক জীবনযাপন, খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুমসহ আরও অনেক কিছুর উপরে নির্ভর করে আপনার ত্বকের সুস্থতা। সকালে ঘুম থেকে উঠে কিছু রুটিন ওয়ার্ক করে ফেলতে পারেন। প্রাকৃতিকভাবে সুন্দর ও উজ্জ্বল থাকবে ত্বক।

১। পানি পানের মাধ্যমে শুরু করুন দিন। শরীর ও ত্বক হাইড্রেট থাকবে।

২। সকালে ত্বক বেশ তেলতেলে দেখায়। বিশেষ করে যাদের তৈলাক্ত ত্বক, তাদের এই সমস্যা আরও বেশি হয়। মাইল্ড ফেশওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করে নিন ঘুম থেকে উঠে।

৩। হাইড্রেটিং টোনার ব্যবহার করুন। এটি ত্বকের পিএইচের মাত্রা ঠিক রাখবে। পাশাপাশি লোমকূপ সংকুচিত করতে সাহায্য করবে। 

৪। অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন সি সমৃদ্ধ সিরাম ব্যবহার করুন ত্বকে। 

৫। হালকা ও ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না।

৬। আই ক্রিম ব্যবহারে অভ্যস্ত হলে আলতো হাতে সেটা ম্যাসাজ করে নিন চোখের নিচে। 

৭। সকালে কিছু সময় বরাদ্দ রাখুন ব্যায়ামের জন্য। খুব ভারী ব্যায়াম করতে হবে এমন নয়। কিছু সময় হাঁটতে পারেন ভোরে। 

৮। স্ট্রেসমুক্ত থাকতে মেডিটেশন বা ইয়োগা করতে পারেন কিছু সময়। 

৯। ভিটামিন, মিনারেল ও অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার রাখুন সকালের নাস্তার তালিকায়। ডিম, সবজি, ফল ও রুটি খেতে পারেন সকালে।

১০। বাইরে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন। সানস্ক্রিনের এসপিএফ ৩০ এর বেশি হওয়ার জরুরি। 

তথ্য: টাইমস অব ইন্ডিয়া 

/এনএ/
সম্পর্কিত
পূজার আগে ত্বক-চুলের উজ্জলতা ফেরাতে রাভিনা ট্যান্ডনের ঘরোয়া টোটকা
ত্বকে বয়সের ছাপ কমাতে তৈরি করুন ভিটামিন কে-সমৃদ্ধ ফেসপ্যাক
ফেসপ্যাক লাগানোর সঠিক সময় জানেন কী
সর্বশেষ খবর
ব্রুকের ব্যাটে ঝড়, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
ব্রুকের ব্যাটে ঝড়, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
ঘরেই উৎপাদন করা যাবে বিদ্যুৎ, বিক্রি করতে পারবেন সরকারের কাছে
ঘরেই উৎপাদন করা যাবে বিদ্যুৎ, বিক্রি করতে পারবেন সরকারের কাছে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক শুরু
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক শুরু
স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
সর্বাধিক পঠিত
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা