যে ৮ কারণে ত্বকের যত্নে ব্যবহার করবেন ড্রাগন ফল

জীবনযাপন ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৫:০০ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৫:০০

দেশেই চাষ হচ্ছে ড্রাগন ফল। ফলে এর সহজলভ্যতা বেড়েছে এখন অনেকটাই। ভিটামিন সি, আয়রন এবং ক্যালসিয়ামের মতো পুষ্টি উপাদান মেলে এই ফলে। ড্রাগন ফল যেমন স্বাস্থ্যের জন্য ভালো, তেমনি ত্বকের জন্যও সমান উপকারী। এই ফলের ফেস প্যাক ব্যবহার করলে মিলবে অনেক উপকারিতা।

১। ত্বক উজ্জ্বল করে
মুখের বিভিন্ন ধরনের দাগ তুলতে সাহায্য করে এই ফল। দীর্ঘদিন ত্বকের যত্নে এই ফল ব্যবহার করলে মুখে প্রাকৃতিক উজ্জ্বলতা আসে।

২। ত্বক ময়শ্চারাইজ করে
ড্রাগন ফলের হাইড্রেটিং বৈশিষ্ট্য রয়েছে। এটি ব্যবহার করলে ত্বক ময়েশ্চারাইজড হয়। ফলে ত্বক থাকে নরম ও কোমল।

৩। রোদে পোড়া ত্বকের যত্ন নেয়
ফলটিতে ভিটামিন বি৩ রয়েছে যা রোদে পোড়া ত্বকের যত্নে অনন্য। এছাড়া অতিবেগুনি রশ্মির কারণে হওয়া প্রদাহ, লালভাব এবং চুলকানি থেকে পরিত্রাণ করে। 

৪। ব্রণ কমাতে সাহায্য করে
 ড্রাগন ফল ব্রণ কমাতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ভাঙতে বাধা দেয় এবং এটিকে আরও স্বাস্থ্যকর ও উজ্জ্বল রাখে।

৫। ত্বককে উজ্জ্বল করে
ড্রাগন ফলের ভিটামিন সি নিস্তেজ ত্বকে প্রাণ ফেরায়। ত্বক সতেজ এবং পুনরুজ্জীবিত করতে এই ফলের ফেস প্যাক নিয়মিত ব্যবহার করুন। 

৬। অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য
ড্রাগন ফলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য। এছাড়া ড্রাগন ফল ভিটামিন সি সমৃদ্ধ, যা ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করে। বলিরেখা এবং সূক্ষ্ম রেখার সমস্যাও মেটায়।

৭। প্রদাহরোধী বৈশিষ্ট্য
ড্রাগন ফলের প্রদাহরোধী গুণ রয়েছে। এগুলো ত্বকের লালচে ভাব কমাতে সাহায্য করে। 

৮। এক্সফোলিয়েটিং
এই ফলটি ত্বক স্ক্রাব করতেও কাজ করে। ফলে সহজেই ত্বকের মৃত কোষ দূর হয়। ড্রাগন ফল ত্বকে জমে থাকা ময়লা দূর করে।

ত্বকের যত্নে যেভাবে ব্যবহার করবেন ড্রাগন ফল 

  • ড্রাগন ফল চটকে তুলার সাহায্যে সরাসরি ত্বকে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
  • ড্রাগন ফল ব্লেন্ড করে টক দই মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
  • বেসন, গোলাপজল এবং কাঁচা দুধ মিশিয়ে নিন ড্রাগন ফলের পেস্টের সঙ্গে। ত্বকে ২০ মিনিটের জন্য লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। 
/এনএ/
সম্পর্কিত
আবারও ফিরছে লুজ পাউডার, বদলে গেছে ব্যবহারের ধরন
ত্বক পরিষ্কারে কতটা প্রয়োজন ডাবল ক্লিনজিং
তৈলাক্ত ত্বকের যত্নে ঘরোয়া পরিচর্যা
সর্বশেষ খবর
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভের নেপথ্যে কী?
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভের নেপথ্যে কী?
শাবানার ভাই ও প্রেমিক দুই চরিত্রে জসীম, জনপ্রিয়  ৫ সিনেমা
শাবানার ভাই ও প্রেমিক দুই চরিত্রে জসীম, জনপ্রিয় ৫ সিনেমা
ইয়াবা কেনা-বেচার তথ্য ফাঁসের শঙ্কায় অটোরিকশাচালক হত্যা, গ্রেফতার ৫
ইয়াবা কেনা-বেচার তথ্য ফাঁসের শঙ্কায় অটোরিকশাচালক হত্যা, গ্রেফতার ৫
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক, কাঁদছেন থানায় বসে
বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক, কাঁদছেন থানায় বসে