চুল পড়া বন্ধ করতে অ্যালোভেরা ব্যবহার করবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৩, ২২:১৫আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ২২:১৫

চুল পড়া বন্ধ করতে অ্যালোভেরা খুবই উপকারী। চুল পড়া বন্ধ করার পাশাপাশি অ্যালোভেরা চুল মসৃণ, নরম ও ঝলমলে করতেও কার্যকর। কয়েকটি ধাপে চুলে ব্যবহার করতে পারেন এই ভেষজ। জেনে নিন বিস্তারিত। 

১। প্রথমেই প্রস্তুত করে নিন অ্যালোভেরা জেল। নিজেই তৈরি করে নিতে পারেন খাঁটি অ্যালোভেরা জেল। এজন্য অ্যালোভেরার পাতা মাঝ বরাবর চিড়ে নিন। চামচের সাহায্যে জেল বের করে ব্লেন্ড করে নিন। এতে মসৃণ হবে এবং ব্যবহার করতে সুবিধা হবে। 

২। এবার চুল প্রস্তুত করে নিন অ্যালোভেরা জেল ব্যবহারের জন্য। পরিষ্কার এবং ভেজা চুলে লাগাবেন এটি। মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে তোয়ালে দিয়ে মুছে নিতে পারেন। আবার পরিষ্কার চুলে পানি স্প্রে করে সামান্য ভিজিয়েও ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল। 

৩। আঙুল অথবা ব্রাশের সাহায্যে চুলের গোড়ায় লাগান অ্যালোভেরা জেল। ৫ থেকে ১০ মিনিট ম্যাসাজ করুন ধীরে ধীরে। এই ম্যাসাজের ফলে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়বে এবং চুলের বৃদ্ধি ত্বরান্বিত হবে। 

৪। চুল ধুয়ে ফেলার আগে অন্তত ৩০ মিনিট অপেক্ষা করুন। চাইলে সারারাত রেখে পরদিনও ধুয়ে ফেলতে পারেন। কুসুম গরম পানি দিয়ে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন। 

৫। দ্রুত ফল পাওয়ার জন্য সপ্তাহে দুই থেকে তিনবার এভাবে ব্যবহার করুন অ্যালোভেরা জেল।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া

/এনএ/
সম্পর্কিত
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
একই চিরুনি দিয়ে চুলে ‘অভিযান’ কতদিন?
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম