সুস্থতার জন্য ভিটামিন বি-১ কেন গুরুত্বপূর্ণ?

জীবনযাপন ডেস্ক
২২ অক্টোবর ২০২৩, ২০:৪৮ আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ২০:৪৮

পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার অনেক ধরনের গুরুতর রোগ থেকে নিরাপদ রাখতে পারে আপনাকে। এই কারণে বিশেষজ্ঞরা প্রতিদিন সবুজ শাক এবং মৌসুমি ফল সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেন। সুস্থতার জন্য ভিটামিন সি, ডি এবং প্রোটিনের প্রয়োজনীয়তার কথা আমরা প্রায় সবাই জানি। কিন্তু জানেন কি ভিটামিন বি আমাদের শরীরের জন্য এসব পুষ্টি উপাদানের মতোই গুরুত্বপূর্ণ? ভিটামিন বি-১ স্নায়ু, পেশী এবং হার্ট সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থায়ামিন নামেও পরিচিত এটি। শরীরে গ্লুকোজ বিপাকের জন্য এবং স্নায়ু এবং পেশীর কার্যকারিতা সহজ করার জন্য অপরিহার্য উপাদানটি। এর ঘাটতি স্মৃতিশক্তি হ্রাসের মতো গুরুতর সমস্যার কারণ হতে পারে। 

ভিটামিন বি-১ ঘাটতি হলে কী হয়?
ভিটামিন বি-১ বা থায়ামিন একটি দ্রবণীয় ভিটামিন যা শরীরকে শক্তি হিসেবে কার্বোহাইড্রেট ব্যবহার করতে সহায়তা করে। এর ঘাটতি পেরিফেরাল নার্ভ-সম্পর্কিত ব্যাধিগুলোর ঝুঁকি বাড়ায়। এছাড়াও এর ঘাটতির কারণে ওজন কমে যেতে পারে। গুরুতর ক্ষেত্রে, বিভ্রান্তি এবং স্বল্পমেয়াদী স্মৃতির সমস্যাও ঘটতে পারে। সুস্থ থাকতে চাইলে বি-১ সমৃদ্ধ খাবার প্রতিদিনের ডায়েটে অন্তর্ভুক্ত করা ভীষণ জরুরি। জেনে নিন কোন কোন খাবারে মিলবে এই ভিটামিন। 

  1. সূর্যমুখীর বীজে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি-১ থাকে। মাত্র ১০০ গ্রাম সূর্যমুখী বীজে ০.১০৬ মিলিগ্রাম ভিটামিন বি-১ পাওয়া যায়। সূর্যমুখী বীজে ভিটামিন বি-২, বি-৩, বি-৬, সি, ই এবং কে এর অন্যান্য অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। 
  2. মাত্র ১০০ গ্রাম মটরশুঁটিতে ০.২৮২ মিলিগ্রাম ভিটামিন বি-১ থাকে। এছাড়াও সবুজ মটর ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাসিয়াম, সোডিয়াম এবং সেলেনিয়াম মেলে এতে। ডায়েটে মটরশুঁটি রাখলে থায়ামিনের ঘাটতি মেটানো যায়।
  3. থায়ামিন প্রাকৃতিকভাবে মাংস, মাছ এবং গোটা শস্যে পাওয়া যায়। ডাল, মাছ এবং দইকেও ডায়েটের অংশ করতে পারেন। ১৯ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য দৈনিক ১.২ মিলিগ্রাম এবং নারীদের জন্য ১.১ মিলিগ্রাম থায়ামিন প্রয়োজন। গর্ভাবস্থা এবং বুকের দুধ খাওয়ানোর সময় এর প্রয়োজনীয়তা ১.৪ মিলিগ্রাম হয়ে যায়। 

তথ্য: টাইমস অব ইন্ডিয়া 

/এনএ/
সম্পর্কিত
ডেঙ্গু হলে কেন কমে যায় প্লাটিলেট, শরীরে তখন কী ঘটে?
কালো কফি না গ্রিন টি, স্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
গর্ভাবস্থায় রক্তস্বল্পতা শিশুর মস্তিষ্কে প্রভাব ফেলে, বলছে নতুন গবেষণা
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম