পেট ফাঁপা ও গ্যাসের সমস্যা দূর করবে এই ভেষজ চা

জীবনযাপন ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৫৮আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৫৮

খেয়েছেন অনেকক্ষণ আগেই, কিন্তু মনে হচ্ছে এখনও পেট ভরা। ক্ষুধা না হওয়ার পাশাপাশি পেটে এক ধরনের অস্বস্তির মতো অনুভূতিও হচ্ছে। এমন অবস্থা বিভিন্ন কারণে হতে পারে। খাওয়ার সময় অতিরিক্ত বাতাস পেটে চলে যাওয়া, খুব তাড়াতাড়ি খাওয়া, কার্বনেটেড পানীয়ের মতো গ্যাস-উৎপাদনকারী খাবার গ্রহণ করা, ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম, ল্যাকটোজ অসহিষ্ণুতা, বা কিছু পরিপাক ব্যাধির কারণে এমন হতে পারে।গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য বা কিছু ক্ষেত্রে সিলিয়াক ডিজিজ বা গ্যাস্ট্রোপেরেসিসের মতো অন্তর্নিহিত চিকিৎসা অবস্থার কারণেও এমন হতে পারে। আবার ভাজাপোড়া খাবার খাওয়া বা অতিরিক্ত খেয়ে ফেলার কারণেও পেট ফাঁপা বা ফুলে যাওয়ার সমস্যা হতে পারে। ভারতীয় লাইফস্টাইল কোচ ও স্বাস্থ্য বিশেষজ্ঞ  লুক কৌতিনহো সম্প্রতি একটি ভেষজ চায়ের কথা জানিয়ছেন, যেটা খেলে পেট ফেঁপে যাওয়া ও গ্যাস্ট্রিকের মতো অস্বস্তি দূর হবে সহজেই। 

তাজা ভেষজ এবং মসলাসহ চা বানিয়ে ফেলতে পারেন সহজেই। হজমের সমস্যা দূর করার পাশাপাশি গ্যাস এবং পেটের ফোলা ভাব কমাবে এই চা। সতেজতার জন্য পুদিনা পাতা, উষ্ণতার জন্য আদা, আরামের জন্য মৌরি বীজ, হজমে সহায়তার জন্য আজওয়াইন এবং অতিরিক্ত স্বাদের জন্য জিরা। এই উপাদানগুলোকে কয়েক মিনিটের জন্য একসাথে ফুটিয়ে নিন। একটি কাপে ছেঁকে যোগ করুন তাজা পুদিনা।

খাবারের ৩০ মিনিট পর দিনে দুই থেকে তিনবার এই চা খাওয়ার পরামর্শ দেন লুক কৌতিনহো। তবে লুক সতর্ক করেছেন, যদি এটি আপনার জন্য উপযুক্ত হয়, তবে এই চা পান খান। । যদি না হয় তবে খাবেন না। প্রয়োজনে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 

তথ্যসূত্র: এনডিটিভি 

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের