ঈদ রেসিপি: মাটন দম বিরিয়ানি

শেফ এটিএম আহমেদ হোসেন
শেফ এটিএম আহমেদ হোসেন
৩০ মার্চ ২০২৪, ১০:২০আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১৬:৪৭

ঈদের দিন মেন্যুতে রাখতে পারেন মজাদার মাটন দম বিরিয়ানি। একটু সময় নিয়ে এই বিরিয়ানি রান্না করে ফেলা যায় ঘরেই। রেসিপি জেনে নিন।

 

মাটন দম বিরিয়ানি। ছবি- ঢাকা রিজেন্সি হোটেল

উপকরণ
বাসমতী চাল ১ কেজি
খাসির মাংস ২ কেজি (মাঝারি টুকরো, হাড়সহ)
আদা বাটা ২ টেবিল চামচ
রসুন বাটা ১ টেবিল চামচ
দারুচিনি ৩-৪টি
সবুজ এলাচ ৮-১০টি
কালো এলাচ ৪-৫টি
লবঙ্গ ১/২ চা চামচ
জয়ত্রী গুঁড়া ১ চা চামচ
জয়ফল ১/২ চা চামচ
টক দই ১ কাপ
ঘি ৩-৪ কাপ
শাহী জিরা ১/২ চা চামচ
আলু (মাঝারি) ৪-৫টি
পেঁয়াজ কুচি ১ কাপ
পানি ৬ কাপ
লবণ স্বাদ মতো
গুঁড়া দুধ ২ টেবিল চামচ
জাফরান ১ চিমটি
আলু বোখারা ১০-১২টি
ময়দা ২ কাপ

প্রস্তুত প্রণালি
প্রথমেই চাল ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিন। এবার মাংস ধুয়ে লবণ দিয়ে ১৫-২০ মিনিট ভিজিয়ে রেখে দিন। ২০ মিনিট পরে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এবার শুকনা মরিচ, দারুচিনি, এলাচ, জিরা, লবঙ্গ, জয়ত্রী, শাহি জিরাসহ সব মসলা গুঁড়া করে নিতে হবে।

একটি হাঁড়িতে মাংস, গুঁড়া করে রাখা মসলা এবং দই মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন। অন্য একটি হাঁড়িতে ৬ কাপ পানি ফুটিয়ে নিন। পানি ফুটে ওঠা মাত্র চাল দিন। চাল একটু ফুটে এলেই পানি ঝরিয়ে একটি পাত্রে সংরক্ষণ করুন। জাফরান কুসুম গরম পানিতে গুলিয়ে নিতে হবে। চাল ঝরানো গরম পানিতে ঘি মিশিয়ে নিতে হবে। মাংসের হাঁড়িতে এবার এক এক করে ভাজা আলু, পেঁয়াজ বেরেস্তা, আলু বোখারা এবং ঘি মিশ্রিত গরম পানি দিতে হবে। এবার উপরে চাল দিয়ে জাফরানের মিশ্রণ ঢেলে দিতে হবে এবং বাকি ঘি মিশ্রিত গরম পানি দিতে হবে। মনে রাখতে হবে যে পানি যেন চালের উপরে না আসে। এবার ময়দা গুলিয়ে হাড়ির ঢাকনা দিয়ে ভালো মতো সিল করে চুলায় চড়িয়ে দিন। কোনও ফাঁকা যেন না থাকে। ময়দার গোলা একটু নরম করে নিয়ে তবেই ঢাকনা সিল করতে হবে।

এক থেকে দেড় ঘন্টা মাঝারি আঁচে রান্না করুন। ব্যস তৈরি হয়ে গেল মাটন দম বিরিয়ানি। কাবাব এবং চাটনির সাথে পরিবেশন করুন মজাদার মাটন দম বিরিয়ানি।

লেখক: ডিরেক্টর, ফুড অ্যান্ড বেভারেজ,
ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম