খাওয়ার আগে কাঠবাদাম কতক্ষণ পানিতে ভিজিয়ে রাখবেন?

জীবনযাপন ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪৮আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪৮

প্রতিদিনের খাদ্য তালিকায় বাদাম ও বীজের মতো খাবারগুলো রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। পরিমিত পরিমাণ বাদাম নিয়মিত খেলে হৃদরোগের ঝুঁকি কমে। সকালের খাবারে রাখতে পারেন স্বাস্থ্যকর কাঠবাদাম। এটি ভিজিয়ে রেখে তারপর খেতে হয়। পানিতে ভিজিয়ে রাখা কাঠবাদাম খেলে সর্বোচ্চ পরিমাণে ফাইবার, প্রোটিন, মনোস্যাচুরেটেড ফ্যাট, পলিআনস্যাচুরেটেড ফ্যাট, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন-ই, ফাইটোস্টেরল, ফেনোলিক অ্যাসিড এবং আরও অনেক পুষ্টি উপাদান মেলে। খাওয়ার আগে কাঠবাদাম কতক্ষণ ভিজিয়ে রাখবেন জেনে নিন।  

বাদাম ভিজিয়ে রেখে খেলে পুষ্টিমান বাড়ে এবং সহজে হজম হয়। কাঠবাদামে ফাইটিক অ্যাসিড এবং এনজাইম ইনহিবিটর নামে পরিচিত প্রাকৃতিক পদার্থ থাকে, যা পুষ্টি শোষণে সহায়তা করে। বাদাম ভিজিয়ে রাখলে হজমে সহায়তাকারী এনজাইমগুলো সক্রিয় হয়। 

কাঠবাদাম ভিজিয়ে রাখার আদর্শ সময় হচ্ছে ৮ থেকে ১২ ঘণ্টা। এই সময়ের জন্য ভিজিয়ে রাখলে তা ফাইটিক অ্যাসিড ভেঙে ফেলতে সাহায্য করে ও বাদামে থাকা পুষ্টি উপাদানগুলোকে আরও হজমযোগ্য করে তোলে। এর মানে হলো আপনার শরীর ম্যাগনেসিয়াম, আয়রন এবং জিঙ্কের মতো পুষ্টিকে আরও কার্যকরভাবে শোষণ করতে পারে। ভেজানোর সময় সক্রিয় এনজাইমগুলো প্রোটিন এবং চর্বি ভেঙে ফেলতে সাহায্য করে, যা সহজেই হজম হয়। 

ভিজিয়ে রাখা কাঠবাদাম খাওয়ার আগে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। একটু মচমচে করে খেতে চাইলে বাদাম শুকিয়ে একটি বেকিং শিটে ছড়িয়ে দিন। কয়েক ঘন্টার জন্য ওভেনের কম তাপমাত্রায় রাখুন। 


তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া 

আরও পড়তে পারেন: সর্বোচ্চ উপকার পেতে কাঠবাদাম কীভাবে খাবেন? 

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি