প্রাকৃতিকভাবে পেটের মেদ কমাতে সাহায্য করে এই ১১ ফল

জীবনযাপন ডেস্ক
১৪ অক্টোবর ২০২৪, ২১:৩০ আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ২১:৩০

সুষম খাদ্যাভ্যাসে ফল থাকা আবশ্যক। ফলে থাকা উচ্চমাত্রার ফাইবার এবং এনজাইম ওজন কমাতে সাহায্য করে। এছাড়া সামগ্রিক সুস্থতার জন্যও ফলের বিকল্প নেই। রস হিসেবে নয়, পুরো ফল খাওয়াই বেশি উপকারী বলে জানান স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কিছু ফল নিয়মিত খেলে প্রাকৃতিকভাবেই কমবে পেটের জেদি মেদ। ফলে সাধারণত ক্যালোরি কম এবং ফাইবার বেশি থাকে, যা অনেকক্ষণ পেটে থাকে। প্রয়োজনীয় ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রদান করে ফল। এতে আমাদের স্বাস্থ্য ভালো থাকে। ফলের প্রাকৃতিক শর্করা প্রক্রিয়াজাত স্ন্যাকসের তুলনায় অনেক বেশি স্বাস্থ্যকর। তবে ফল খাওয়ার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসও জরুরি। জেনে নিন পেটের কমাতে সহায়ক কিছু ফল সম্পর্কে। 

  1. স্ট্রবেরি খান। ক্যালোরি কম এবং অ্যান্টিঅক্সিডেন্ট বেশি এতে, যা মেটাবলিজম বাড়ায় এবং চর্বি পোড়াতে সাহায্য করে।
  2. দেশি ফল জাম্বুরা ইনসুলিনের মাত্রা কমাতে সাহায্য করে। পাশাপাশি ওজন কমাতেও সহায়ক এই ফল। 
  3. আনারসে ব্রোমেলাইন রয়েছে। এটি একটি এনজাইম যা হজমে সাহায্য করে এবং পেটের গ্যাস কমায়। এতে থাকা উচ্চ ফাইবার এবং পানিজাতীয় উপাদান ওজন কমাতেও সাহায্য করে।
  4. তরমুজ এখন সারা বছরই পাওয়া যায়। ক্যালোরি কম এবং পানির পরিমাণ বেশি এতে, যা আপনাকে হাইড্রেটেড এবং পূর্ণ রাখতে পারে অনেকক্ষণ। ফলে অতিরিক্ত খাওয়া কমে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে।
  5. অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকলেও স্বাস্থ্যকর চর্বি এবং ফাইবার সমৃদ্ধ এটি, যা ক্ষুধা নিয়ন্ত্রণ করতে এবং ওজন কমাতে সাহায্য করে।
  6. কিউই ভিটামিন সি এবং ফাইবার সমৃদ্ধ ফল যা হজমে সাহায্য করে। পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং ওজন হ্রাস করতে সহায়তা করে।

    পেঁপেতে এনজাইম রয়েছে যা হজমে সাহায্য করে। ছবি- সংগৃহীত
     
  7. প্রতিদিন খাদ্য তালিকায় রাখুন আপেল।  আপেল ফাইবার এবং পানি সমৃদ্ধ, যা দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে। ফলে বাড়তি ওজন নিয়ন্ত্রণ সম্ভব হয়। 
  8. প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে নাশপাতিতে, যা অনেক সময় পেটে থাকে। এতে  ক্যালোরিৎ মাত্রাও কম ফলে নাশপাতি নিয়মিত খেলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। 
  9. ভিটামিন সি এবং ফাইবার সমৃদ্ধ কমলা খান নিয়মিত। ওজন হ্রাস করতে সহায়তা করতে পারে এই সাইট্রাস ফল।
  10. পেঁপেতে এনজাইম রয়েছে যা হজমে সাহায্য করে এবং ওজন কমাতে সাহায্য করে।
  11. কলা ফাইবার এবং পটাশিয়ামের একটি ভালো উৎস। নিয়মতি কলা খেলে হজম ভালো হয় এবং ওজন নিয়ন্ত্রণে থাকে। 

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া 

/এনএ/
সম্পর্কিত
একঘেয়েমি এড়িয়ে বৈচিত্র্যময় শরীরচর্চায় বিশ্বাসী জ্যাকলিন ফার্নান্দেজ
নখ হলুদ ও মোটা হয়ে যাচ্ছে? হতে পারে ছত্রাকের সংক্রমণ
তরুণ বয়সেই বাড়ছে অন্ত্রের ক্যানসার, কোন অভ্যাসগুলো দায়ী?
সর্বশেষ খবর
ফ্যাসিবাদী আমলে বইয়ে ব্যক্তির গুণকীর্তন ও ছবি রাখাকে প্রাধান্য দেওয়া হতো: রিজভী
ফ্যাসিবাদী আমলে বইয়ে ব্যক্তির গুণকীর্তন ও ছবি রাখাকে প্রাধান্য দেওয়া হতো: রিজভী
কাশফুলের সাদা মেঘে শরতের আমেজ, ঘুরে আসুন সানভ্যালি আফতাব নগর
কাশফুলের সাদা মেঘে শরতের আমেজ, ঘুরে আসুন সানভ্যালি আফতাব নগর
সুন্দরবন থেকে ৬টি একনলা বন্দুক উদ্ধার
সুন্দরবন থেকে ৬টি একনলা বন্দুক উদ্ধার
পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শ্রমিক নিহত
পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শ্রমিক নিহত
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
বাংলাদেশি ট্রেনের নিরাপত্তা নিয়ে যা বললেন স্কটিশ ট্রাভেল ব্লগার
বাংলাদেশি ট্রেনের নিরাপত্তা নিয়ে যা বললেন স্কটিশ ট্রাভেল ব্লগার