প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের কাজ করে এই ২ খাবার

জীবনযাপন ডেস্ক
০১ নভেম্বর ২০২৪, ২৩:৫৭আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ২৩:৫৭

অ্যান্টিবায়োটিক সাধারণত ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়। কিন্তু অপব্যবহার এবং ভুল ব্যবহারের কারণে অনেক ব্যাকটেরিয়া এই ওষুধগুলোর বিরুদ্ধে প্রতিরোধী হয়ে উঠেছে। তাছাড়া অনেক অ্যান্টিবায়োটিকের রয়েছে পার্শ্বপ্রতিক্রিয়াও। তাই ওষুধের প্রাকৃতিক বিকল্পগুলোর ব্যাপারে এখন আগ্রহী হয়ে উঠছেন স্বাস্থ্যসচেতনরা। 

অনেক ঘরোয়া প্রতিকার এবং খাবার রয়েছে যা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। এই প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকগুলো প্রদাহ কমিয়ে আনবে এবং ভালো প্রতিরক্ষামূলক ব্যাকটেরিয়ার উপস্থিতি বাড়াবে। প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে কোন কোন খাবার জেনে নিন।

১। আদা
একটি সেরা অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি খাবার হচ্ছে আদা। এতে জিঞ্জেরল, টেরপেনয়েডস, শোগাওল, জেরুমবোন এবং জিঞ্জেরোনের পাশাপাশি অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্যযুক্ত শক্তিশালী ফ্ল্যাভোনয়েড রয়েছে। আদা কার্যকরভাবে ব্যাকটেরিয়ার অনেক প্রজাতির সাথে লড়াই করতে সাহায্য করতে পারে। মাউথ ফ্রেশনার হিসেবে খাবারের পর চিবিয়ে খেতে পারেন আদা। এছাড়াও সালাদ এবং স্যুপের উপর ছড়িয়ে দিতে পারেন উপকারী আদা। 

২। রসুন
রসুনে রয়েছে অ্যালিসিন, যা কার্যকরভাবে বিভিন্ন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে পারে। রসুন সাধারণ এবং বিরল সংক্রমণের জন্য দায়ী প্যাথোজেনকে মেরে ফেলতে পারে। এটিতে শক্তিশালী অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে এবং এটি কাঁচা খাওয়া ভালো। তবে এটি পরিমিত খাবেন। রক্তপাতজনিত ব্যাধি যাদের আছে তারা অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করে তারপর খাবেন রসুন।

তথ্যসূত্র: বোল্ডস্কাই ম্যাগাজিন 

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের