বেঁচে যাওয়া ভাত দিয়ে বানিয়ে ফেলুন চিজ রাইস কাটলেট

জীবনযাপন ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৮আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৮

দুপুরের খাবার শেষে বেশ অনেকটা ভাত বেঁচে গেছে। বেঁচে যাওয়া ভাত রাতে খাবেন না আর, ফলে ভাবছেন কী করবেন এগুলো দিয়ে। এর সঙ্গে আরও কিছু উপাদান মিশিয়ে বানিয়ে ফেলতে পারেন বিকেলের নাস্তা রাইস কাটলেট। কীভাবে বানাবেন জেনে নিন। 

যা যা লাগবে 
১ কাপ সেদ্ধ ভাত
২ টেবিল চামচ সুজি
১/৪ চা চামচ হলুদ
স্বাদ মতো লবণ
২ টেবিল চামচ ভার্জিন অলিভ অয়েল
১টি বড় পেঁয়াজ
১ চা চামচ রসুন বাটা
১/২ চা চামচ মরিচের গুঁড়া
১/২ চা চামচ ধনিয়া গুঁড়া 
প্রয়োজন মতো পনিরের টুকরো

যেভাবে তৈরি করবেন 
প্যানে ১ টেবিল চামচ তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিন এক মিনিট। রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজের রঙ স্বচ্ছ হয়ে গেলে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ দিন। কয়েক মিনিট নাড়ুন। এরপর কাটলেটের মিশ্রণ তৈরি করুন। এজন্য এখন একটি পাত্রে রান্না করা ভাত ভালো করে চটকে নিন। এর সঙ্গে ২ টেবিল চামচ ভাজা সুজি যোগ করুন। ঘন মিশ্রণ তৈরি করতে খুব ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণ থেকে ছোট ছোট অংশ নিয়ে কাবাবের আকৃতি দিন। এর মধ্যে পনিরের একটি ছোট টুকরো দিয়ে দিন।

অল্প তেলে ভেজে নিন কাটলেট। এজন্য প্যানে ১ টেবিল চামচ তেল গরম করুন।  দুই দিক থেকে অল্প অল্প করে সোনালি-বাদামী রঙ না হওয়া পর্যন্ত ভাজুন। টমেটো কেচাপ ও পুদিনা চাটনির সাথে পরিবেসন করুন গরম গরম কাটলেট। 

/এনএ/
সম্পর্কিত
মাছের মাথা দিয়ে মিক্সড শাক-সবজির চচ্চড়ি
নারকেল ও ডিম দিয়ে কাঁঠালের বিচি
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
সর্বশেষ খবর
গ্যাসের লাইনে কাটছে দিনের অর্ধেক, আয় কমছে চালকদের
গ্যাসের লাইনে কাটছে দিনের অর্ধেক, আয় কমছে চালকদের
‘চুপ থাকতে টাকা-চাকরি দিতে চেয়েছিলেন’, গাজী নজরুলের বিরুদ্ধে গাড়িচালকের অভিযোগ
‘চুপ থাকতে টাকা-চাকরি দিতে চেয়েছিলেন’, গাজী নজরুলের বিরুদ্ধে গাড়িচালকের অভিযোগ
অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে শরিফুল বললেন, ‘আমরা এখনও ম্যাচে আছি’
অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে শরিফুল বললেন, ‘আমরা এখনও ম্যাচে আছি’
বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি অমিত শাহের
বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি অমিত শাহের
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?