অতিথি অ্যাপায়নে পরিবেশন করতে পারেন পাউরুটির তৈরি মালাই রোল

জীবনযাপন ডেস্ক
০৩ এপ্রিল ২০২৫, ১৬:২৩আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ১৬:২৩

ঈদের সময়ে অতিথির আনাগোনা থাকে বাসায়। হুটহাট অতিথি চলে আসলে নাস্তা কী দেওয়া যায় সেটা নিয়ে ভাবতে হয়। পাউরুটির তৈরি মালাই রোল পরিবশন করতে পারেন। মাত্র ১০ মিনিটে বানিয়ে ফেলা যায় সুস্বাদু এই ডেসার্ট। রেসিপি জেনে নিন।

যে কয়টি মালাই রোল বানাবেন সে কয়টি পাউরুটি নিন। পাউরুটির চারপাশে শক্ত অংশ ছুরি দিয়ে কেটে নিন। মাঝের অংশটুকু বেলে পাতলা করে নিন। চুলায় প্যান বসিয়ে ১ চা চামচ ঘি গলিয়ে ২ টেবিল চামচ সুজি ভেজে নিন। একদম লো হিটে অনবতর নেড়ে এক মিনিট ধরে ভাজবেন। এরপর ২ কাপ তরল দুধ দিয়ে নাড়তে থাকুন। দুধ গরম হয়ে গেলে ২ টেবিল চামচ গুঁড়া দুধ ও স্বাদ মতো চিনি দিন। সামান্য এলাচ গুঁড়া দিন, এতে চমৎকার সুগন্ধ আসবে। অনবরত নেড়েচেড়ে জ্বাল করুন। ঘন হয়ে গেলে ১ টেবিল চামচ বাদাম কুচি দিন। নামিয়ে ঠান্ডা করে এই পুর পাউরুটির এক পাশে দিয়ে ভাঁজ করে নিন। 

এবার মালাই তৈরি করার জন্য প্যানে ২ কাপ তরল দুধ ও ২ টেবিল চামচ গুঁড়া দুধ দিন। আধা কাপ কনডেন্সড মিল্ক দিয়ে নাড়তে থাকুন। কিছুটা ঘন হয়ে গেলে নামিয়ে কুসুম গরম থাকা অবস্থায় ঢেলে দিন পাউরুটির উপরে। চাইলে সঙ্গে সঙ্গে পরিবেশন করতে পারেন অথবা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন। 

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের