তরমুজ দিয়ে দুই স্বাদের আইসক্রিম

জীবনযাপন ডেস্ক
০৪ এপ্রিল ২০২৫, ১৮:৩০আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ১৮:৩০

গ্রীষ্মের রসালো ফল তরমুজ গরমে প্রাণ জুড়ায়। ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে যেমন চমৎকার লাগে ফলটি, তেমনি তরমুজ দিয়ে তৈরি আইসক্রিমও কিন্তু দারুণ মজা। প্রচণ্ড গরমের এই সময়ে মৌসুমি ফল তরমুজ দিয়ে বানিয়ে ফেলতে পারেন দুই স্বাদের আইসক্রিম। ঘরে তৈরি আইসক্রিম শিশুদের জন্যও নিরাপদ। রেসিপি জেনে নিন। 

১। একটি ছোট সাইজের বা ৫০০ গ্রাম ওজনের তরমুজ ছোট টুকরা করে কেটে রস বের করে নিন। রস চুলায় বসিয়ে জ্বাল দিতে থাকুন। স্বাদ মতো চিনি ও আধা চা চামচ লেবুর রস মেশান। সামান্য লাল ফুড কালার মেশাতে পারেন চাইলে। অনবরত নাড়তে নাড়তে কিছুটা ঘন হয়ে গেলে নামিয়ে আইসক্রিমের ছাঁচে ঢেলে সারারাত ফ্রিজে রেখে দিন। পরদিন ফ্রিজ থেকে বের করে পরিবেশন করুন তরমুজের ললি আইসক্রিম।  

২। এক লিটার দুধ স্বাদ মতো চিনি দিয়ে জ্বাল দিয়ে নিন। দুধ ফুটে অর্ধেক হয়ে গেলে এক চিমটি বেকিং সোডা দিন। আরও কিছুক্ষণ ফোটান। অনবরত নাড়তে থাকবেন। থকথকে হয়ে এলে নামিয়ে নিন। ঘরে তৈরি এই কনডেন্সড মিল্ক এবার ঠান্ডা হতে দিন। 

একটি তরমুজের খোসা ছাড়িয়ে শুধুমাত্র লাল অংশটা ছোট টুকরা করে কেটে নিন। বিচি ফেলে দেবেন। মিক্সার জারে তরমুজের টুকরা এবং আধা কাপ পাউডার দুধ দিয়ে মিহি করে নিন। ঢাকনা খুলে ঘরে তৈরি কনডেন্সড মিল্ক এবং রেড ফুড কালার দিয়ে আবার মিক্সিতে ঘুরিয়ে নিন। এবার আইসক্রিমের এই মিশ্রণটিকে আইসক্রিম ছাঁচে ঢেলে সারারাত ফ্রিজে রেখে দিন। পরদিন ফ্রিজ থেকে বের করে পরিবেশন করুন তরমুজের আইসক্রিম।

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি