ফিট থাকতে মালাইকা অরোরার রেজিস্ট্যান্স ব্যান্ড ওয়ার্কআউট

জীবনযাপন ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০

ফিটনেসের ক্ষেত্রে নিয়মিত শরীরচর্চাকে বরাবরই গুরুত্ব দেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। নিজের ওয়ার্কআউটের বিভিন্ন ঝলক প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবারও ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেল তার রেজিস্ট্যান্স ব্যান্ড ওয়ার্কআউট। এই রুটিনের মূল লক্ষ্য শক্তি বাড়ানোর পাশাপাশি গ্লুটস, কোর ও অ্যাবসের পেশি মজবুত করা।

মালাইকার এই ওয়ার্কআউট থেকে বোঝা যায়, কার্যকর শরীরচর্চার জন্য সব সময় জিমের ভারী সরঞ্জামের প্রয়োজন হয় না। একটি রেজিস্ট্যান্স ব্যান্ডও সাধারণ ব্যায়ামকে আরও চ্যালেঞ্জিং করে তুলতে পারে।

রুটিনের শুরুতে মালাইকা করেন বাঁকানো হাঁটুতে সুপাইন লেগ অ্যাবডাকশন। চিৎ হয়ে শুয়ে উরুর চারপাশে রেজিস্ট্যান্স ব্যান্ড পরেন তিনি। হাঁটু ভাঁজ করে রেখে এরপর ব্যান্ডের প্রতিরোধের বিরুদ্ধে দুই পা বাইরে ছড়িয়ে আবার আগের অবস্থানে ফিরিয়ে আনেন। এই ব্যায়ামে মূলত গ্লুটসসহ কোমরের নিচের অংশের পেশি সক্রিয় হয়।

এরপর তিনি করেন আরেক ধরনের লেগ অ্যাবডাকশন। এবার চিৎ হয়ে শুয়ে দুই পা সোজা করে ছাদের দিকে তুলে রাখেন। হাঁটুর ঠিক ওপরের অংশে রেজিস্ট্যান্স ব্যান্ড পরিয়ে ব্যান্ডের টান বজায় রেখে দুই পা বাইরে ছড়িয়ে আবার কাছাকাছি নিয়ে আসেন। এভাবে বারবার পা খোলা ও বন্ধ করেন তিনি।

তৃতীয় ব্যায়ামের শুরুতে মালাইকা টেবিলটপ পজিশনে থাকেন। হাঁটুর ওপর রেজিস্ট্যান্স ব্যান্ড রেখে পায়ের পাতা মাটিতে সমানভাবে রাখেন তিনি। এরপর রুটিনের শেষ ব্যায়াম হিসেবে করেন সাইড লেগ রেইজ। এক পাশে কাত হয়ে শুয়ে গোড়ালির কাছে ব্যান্ড পরিয়ে ওপরের পা ওঠানো ও নামানোর মাধ্যমে ব্যায়ামটি করেন। এটি কোমরের বাইরের অংশ ও গ্লুটসের পেশি শক্তিশালী করতে সহায়ক।

মালাইকা প্রতিটি ব্যায়াম অন্তত ২০ থেকে ৩০ বার করার পরামর্শ দিয়েছেন। ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, “রেজিস্ট্যান্স ব্যান্ড বার্ন। গ্লুটস, কোর ও অ্যাবস সব একসঙ্গে একটি শক্তিশালী ওয়ার্কআউটে! রেজিস্ট্যান্স ব্যান্ড হাতে নিন এবং পেশিতে এই পরিশ্রমের অনুভূতি পেতে প্রস্তুত হন।”

নিয়মিততাই মালাইকার ফিটনেস মন্ত্র

শুধু ওয়ার্কআউট নয়, দৈনন্দিন জীবনযাপনের বিভিন্ন অভ্যাসকেও ফিটনেসের অংশ হিসেবে দেখেন মালাইকা। এর আগে ইনস্টাগ্রাম স্টোরিতে সেপ্টেম্বর মাসের জন্য নিজের কিছু ফিটনেস লক্ষ্যও শেয়ার করেছিলেন তিনি।

তার সেই তালিকায় ছিল শুধু পানি পান করা, জাঙ্ক ফুড এড়িয়ে চলা, প্রতিদিন ৭–৮ ঘণ্টা ঘুমানো, সপ্তাহে চার দিন জিম করা এবং সপ্তাহে এক দিন দৌড়ানো। পাশাপাশি প্রতিদিন ১০ হাজার পা হাঁটা, খাবারের সময় ফোন ব্যবহার না করা এবং প্রতিদিন অন্তত ২০ মিনিট বাইরে সময় কাটানোর লক্ষ্যও রেখেছিলেন তিনি।

শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতার দিকেও নজর রয়েছে তার। প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করা এবং নিজের পাঁচটি ভালো অর্জন বা ইতিবাচক মুহূর্ত লিখে রাখার লক্ষ্যও ছিল তালিকায়।

মালাইকার এই রুটিনে তাই শুধু কঠিন শরীরচর্চাই নয়, পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার, নিয়মিত হাঁটা এবং মানসিকভাবে ইতিবাচক থাকার মতো অভ্যাসও গুরুত্ব পেয়েছে। তাঁর ফিটনেস চ্যালেঞ্জের মূল বার্তাটি যেন একটাই ফিট থাকার জন্য কঠোরতার চেয়ে নিয়মিততা ও শৃঙ্খলাই বেশি গুরুত্বপূর্ণ।

সূত্র: এনডিটিভি

/এমএএল/
সম্পর্কিত
বৃষ্টি ভিজে সর্দি-কাশি? একটি পানীয়তে মিলতে পারে স্বস্তি
ডেঙ্গুতে শুধু প্লেটলেট কমে না, বিকল হতে পারে লিভারও
দাওয়াতে একটু বেশি খেয়ে ফেলেছেন? পেটের অস্বস্তি কমাতে মানুন ৫ নিয়ম
সর্বশেষ খবর
তাসকানির নয়নের মণি পাঁচ দ্বীপ, যেখানে মিলবে প্রকৃতি, ইতিহাস ও নির্জনতার স্বাদ
তাসকানির নয়নের মণি পাঁচ দ্বীপ, যেখানে মিলবে প্রকৃতি, ইতিহাস ও নির্জনতার স্বাদ
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২, সবচেয়ে বেশি মিরপুরে 
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২, সবচেয়ে বেশি মিরপুরে 
পরিচয় ছাড়াই বাসা ভাড়া, খুনের পর তদন্তে বাড়ছে জটিলতা
পরিচয় ছাড়াই বাসা ভাড়া, খুনের পর তদন্তে বাড়ছে জটিলতা
কাবাডি কীভাবে এখনও আমাদের জাতীয় খেলা?
কাবাডি কীভাবে এখনও আমাদের জাতীয় খেলা?
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা