ঝাল ঝাল চিকেন ভর্তা

জীবনযাপন ডেস্ক
০৮ মে ২০২৬, ০৮:১৪আপডেট : ০৮ মে ২০২৬, ০৯:৫৩

চিকেনের ঝোল, ফ্রাই, কাবাব কিংবা মসলাদার নানা পদ—সবই পরিচিত ও জনপ্রিয়। তবে একই ধরনের স্বাদের খাবার বারবার খেতে খেতে অনেকেরই একঘেয়েমি চলে আসে। বিশেষ করে জ্বর বা অসুস্থতার সময়ে পুষ্টিকর খাবার হিসেবে চিকেন খেতে হলেও অনেকেই মুখে রুচি পান না।

এমন সময় পরিচিত চিকেনকে একটু ভিন্নভাবে ভর্তা বানিয়ে খেলে স্বাদ ও রুচি—দুটোই বাড়তে পারে। মজাদার এই চিকেন ভর্তা যেমন সহজে তৈরি করা যায়, তেমনি খেতেও ভীষণ সুস্বাদু। নানা ধরনের চিকেন পদ খেলেও অনেকেরই হয়তো চিকেন ভর্তা খাওয়া হয়নি। একবার তৈরি করে দেখতেই পারেন ভিন্ন স্বাদের এই রেসিপি।

যেভাবে তৈরি করবেন চিকেন ভর্তা

প্রথমে আধা কেজি হাড়ছাড়া মুরগির মাংস পরিষ্কার করে ধুয়ে নিন। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে তেল গরম করে দুই চামচ মটর ডাল ভেজে নিন। ভাজা হয়ে গেলে ডাল ব্লেন্ডারে গুঁড়ো করে রাখুন।

এরপর একই কড়াইয়ে চার-পাঁচটি রসুন ভেজে তুলে রাখুন। একটি পেঁয়াজ কুচি করে তেলে বাদামি করে ভেজে নিন। একই তেলে তিন-চারটি শুকনো মরিচ মচমচে করে ভেজে নিন।

এবার ভাজা রসুন, পেঁয়াজ ও শুকনো মরিচ ব্লেন্ড করা মটর ডালের সঙ্গে মিশিয়ে আবার ব্লেন্ড করুন।

অন্য একটি পাত্রে মুরগির মাংস নিয়ে তাতে শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো ও স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিন। এরপর তেলে মুরগির মাংস ভালো করে ভেজে নিন।

মাংস ভাজা হয়ে গেলে তা ব্লেন্ড করা মটর ডালের মিশ্রণের সঙ্গে আবার ব্লেন্ড করুন। চাইলে মাংস আধাভাঙা রাখতে পারেন, আবার একেবারে মিহিও করে নিতে পারেন।

সবশেষে কাঁচা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি ও সামান্য সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ঝাল ঝাল মজাদার চিকেন ভর্তা।

/এমএএল/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
‘ম্যাংগো লাভারের’ কার্যালয়ে হামলা চালিয়ে ১৫ লাখ টাকা লুট করলো কারা?
‘ম্যাংগো লাভারের’ কার্যালয়ে হামলা চালিয়ে ১৫ লাখ টাকা লুট করলো কারা?
রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনের ১২ তলায় আগুন
রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনের ১২ তলায় আগুন
লর্ডসে নামার আগে লন্ডনে টাইগ্রেসদের সংবর্ধনা, জয়ের আশা নিগারদের
লর্ডসে নামার আগে লন্ডনে টাইগ্রেসদের সংবর্ধনা, জয়ের আশা নিগারদের
দেম্বেলের হ্যাটট্রিকে এগিয়ে ফ্রান্স, গোলের পর লাল কার্ডে কোণঠাসা ইরাক
দেম্বেলের হ্যাটট্রিকে এগিয়ে ফ্রান্স, গোলের পর লাল কার্ডে কোণঠাসা ইরাক
সর্বাধিক পঠিত
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি