ভিন্ন স্বাদের মুচমুচে মাছের বেগুনি

জীবনযাপন ডেস্ক
০৯ মে ২০২৬, ০৮:৪৩আপডেট : ০৯ মে ২০২৬, ০৮:৪৩

বিকালের নাশতায় বেগুনি মানেই সাধারণত বেগুন, কুমড়া বা ঝিঙের পরিচিত স্বাদ। তবে একটু ভিন্নতা আনতে চাইলে তৈরি করতে পারেন মাছের বেগুনি। বাইরে মচমচে আর ভেতরে নরম মাছের পুর—দুইয়ের মিশেলে এটি হতে পারে দারুণ সুস্বাদু এক পদ। অতিথি আপ্যায়ন কিংবা পরিবারের সবার জন্য সহজেই বানিয়ে নিতে পারেন ব্যতিক্রমী এই নাস্তা। চলুন জেনে নেওয়া যাক মাছের বেগুনি তৈরির পদ্ধতি।

মাছের বেগুনি তৈরির জন্য প্রথমে রুই, কাতলা কিংবা যেকোনো বড় মাছ ভালোভাবে পরিষ্কার করে টুকরো করে নিন। এরপর মাছগুলোতে হলুদ ও লবণ মেখে মচমচে করে ভেজে নিতে হবে। ভাজা মাছ ঠান্ডা হলে কাঁটা বেছে নিয়ে মাছগুলো ভালোভাবে চটকে বা গুড়ো করে রাখুন।

এবার একটি বড় পেঁয়াজ কুচি, ৩-৪টি কাঁচামরিচ কুচি এবং সামান্য আদা কুচি তেলে ভেজে নিন। এতে ভাজা মাছের গুড়ো যোগ করুন। সঙ্গে দিন সামান্য হলুদ গুঁড়ো, শুকনা মরিচ গুঁড়ো, স্বাদমতো লবণ ও ধনেপাতা কুচি। সব উপকরণ ভালোভাবে নেড়ে ভেজে নামিয়ে ঠান্ডা করে নিন।

এরপর একটি বেগুন লম্বালম্বিভাবে বেগুনির আকারে কেটে নিন। একটি বেগুনের টুকরোর ওপর মাছের পুর দিয়ে আরেকটি টুকরো চেপে বসান।

এবার বেসনের সঙ্গে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো ও লবণ মিশিয়ে ব্যাটার তৈরি করুন। বেগুনির টুকরোগুলো সেই ব্যাটারে ডুবিয়ে ডুবো তেলে সোনালি করে ভেজে নিন।

তৈরি হয়ে গেলো সুস্বাদু মাছের বেগুনি। গরম গরম সস বা সালাদের সঙ্গে পরিবেশন করুন।

/এমএএল/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
৩২ মিনিটে দেম্বেলের হ্যাটট্রিক, ৭২ বছরে বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম 
৩২ মিনিটে দেম্বেলের হ্যাটট্রিক, ৭২ বছরে বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম 
‘ম্যাংগো লাভারের’ কার্যালয়ে হামলা চালিয়ে ১৫ লাখ টাকা লুট করলো কারা?
‘ম্যাংগো লাভারের’ কার্যালয়ে হামলা চালিয়ে ১৫ লাখ টাকা লুট করলো কারা?
রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনের ১২ তলায় আগুন
রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনের ১২ তলায় আগুন
লর্ডসে নামার আগে লন্ডনে টাইগ্রেসদের সংবর্ধনা, জয়ের আশা নিগারদের
লর্ডসে নামার আগে লন্ডনে টাইগ্রেসদের সংবর্ধনা, জয়ের আশা নিগারদের
সর্বাধিক পঠিত
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি