মুখরোচক নাস্তা পনির বিটরুট টিক্কা কাবাব

জীবনযাপন ডেস্ক
১১ মে ২০২৬, ০৯:০০আপডেট : ১১ মে ২০২৬, ০৯:৫৫

বিকালের আড্ডা কিংবা হালকা ক্ষুধার মুহূর্তে মুখরোচক নাস্তা হতে পারে পনির বিটরুট টিক্কা কাবাব। বিটরুট ও মশলার দারুণ স্বাদ আর নরম পনিরের মিশেলে সহজেই তৈরি করা যায় জনপ্রিয় এই খাবার।

প্রথমে একটি পাত্রে আড়াইশ’ গ্রাম চিজ নিন। এতে আদা কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, সামান্য ভাজা জিরার গুঁড়ো ও স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিন। এরপর মিশ্রণটি ছোট ছোট বলের আকারে তৈরি করে রাখুন।

এবার কড়াইয়ে তেল গরম করে আদা কুচি ও কাঁচা মরিচ কুচি হালকা ভেজে নিন। তারপর এতে গ্রেট করা বিটরুট দিন। সঙ্গে স্বাদমতো লবণ, জিরার গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নিন।

অন্যদিকে একটি সেদ্ধ আলু ম্যাশ করে তাতে ম্যাশ করা পনির মেশান। এরপর ভেজে রাখা বিটরুট, ধনিয়া পাতা কুচি, সামান্য লবণ, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং বাইন্ডিংয়ের জন্য আধা কাপ বেসন দিয়ে সব উপকরণ ভালোভাবে মেখে নিন।

মিশ্রণ প্রস্তুত হলে অল্প করে হাতে নিয়ে চ্যাপ্টা গোল আকার দিন। এর মধ্যে আগে তৈরি করে রাখা চিজ বল রেখে গোল বা পছন্দমতো আকারে কাবাব তৈরি করুন।

সবশেষে অল্প তেলে কাবাবগুলো ভালোভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার পনির বিটরুট টিক্কা কাবাব। চায়ের আড্ডায় সালাদ বা সসের সঙ্গে পরিবেশন করুন।

 /এমএএল/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
৩২ মিনিটে দেম্বেলের হ্যাটট্রিক, ৭২ বছরে বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম 
৩২ মিনিটে দেম্বেলের হ্যাটট্রিক, ৭২ বছরে বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম 
‘ম্যাংগো লাভারের’ কার্যালয়ে হামলা চালিয়ে ১৫ লাখ টাকা লুট করলো কারা?
‘ম্যাংগো লাভারের’ কার্যালয়ে হামলা চালিয়ে ১৫ লাখ টাকা লুট করলো কারা?
রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনের ১২ তলায় আগুন
রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনের ১২ তলায় আগুন
লর্ডসে নামার আগে লন্ডনে টাইগ্রেসদের সংবর্ধনা, জয়ের আশা নিগারদের
লর্ডসে নামার আগে লন্ডনে টাইগ্রেসদের সংবর্ধনা, জয়ের আশা নিগারদের
সর্বাধিক পঠিত
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি