রেজাউদ্দিন স্টালিনের অস্ত্র ভাঙার মুহূর্ত

সাহিত্য ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৯

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে কবি রেজাউদ্দিন স্টালিনের ৫৫তম কাব্যগ্রন্থ ‘অস্ত্র ভাঙার মুহূর্ত’। বইটি প্রকাশ করেছে কবি প্রকাশনী।

রেজাউদ্দিন স্টালিন বাংলা ভাষার শক্তিমান কবি। জন্ম ১৯৬২ সালে, বৃহত্তর যশোর জেলার নলভাঙা গ্রামে। তারুণ্যের কবি হিসেবে সুধীমহলে আদৃত। গ্রন্থের সংখ্যা শতাধিক। পেয়েছেন বাংলা একাডেমিসহ বহু দেশি-বিদেশি পুরস্কার। পৃথিবীর ৪২টি ভাষায় অনূদিত হয়েছে তার কবিতা। কবিতার পাশাপাশি  তিনি সফল মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত। সমাজের নানা বিষয় নিয়ে তার মৌলিক চিন্তা আমাদের আলো দেয়। রেজাউদ্দিন স্টালিন এখন বাংলা কবিতার আন্তর্জাতিক কণ্ঠস্বর। ৬০টি কবিতা নিয়ে ৪ ফর্মার গ্রন্থটিতে সুদৃশ্য প্রচ্ছদ এঁকেছেন মোস্তাফিজ কারিগর। মূল্য ১৫০ টাকা। রেজাউদ্দিন স্টালিন এই গ্রন্থের কবিতাগুলোতে নতুন পেন্টালজি তৈরি করছেন এক দার্শনিক যন্ত্রণায় কবি অস্থির।

‘মিলন ছাড়া নারীরা গর্ভবতী হলে
তাদের সন্তান জন্মাক ঈর্ষা হয়ে।’

রেজাউদ্দিন স্টালিন একই সাথে আধুনিক ও ধ্রুপদী। তিনি ইতোমধ্যে তৈরি করেছেন নিজস্ব স্বর। বর্তমান কাব্যগ্রন্থে অনন্য উচ্চতায় বাংলা কবিতাকে প্রতিস্থাপন করতে চেয়েছেন।

/জেডএস/
সম্পর্কিত
সৈয়দ রিয়াজুর রশীদের “সব চরিত্র অলীক বাস্তব মানবীয়” প্রকাশিত
কনির চোখে নতুন ‘দ্য গডফাদার’
প্রথমবার নারী প্রধান চরিত্রে মুরাকামির উপন্যাস
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম