জর্জ ফ্লয়েড আমেরিকার নিউ সুপারম্যান

আনিসুর রহমান
০৯ জুন ২০২০, ২২:৩৩আপডেট : ০৯ জুন ২০২০, ২২:৩৬

জর্জ ফ্লয়েড আমেরিকার নিউ সুপারম্যান

নিয়ে গেল তারে স্ট্যাচু অব লিবার্টি নগরে;

জীবনের বাতাস কেড়ে, সৌধ কি ভেঙে পড়ে?

কালো তার ঘাড়ে কোন করোনা হাঁটুচাপা মারে?

প্রাণপণে সে তবে বলতে পারে, ‘আই কান্ট ব্রিদ’।

জীবিতের মৃতের গুমোট এই পরিবেশে;

দেয়ালে মুখ ফোটে, মানুষের দম আটকে আসে;

জানের আওয়াজ তার মুখ দিয়ে বেরোয়;

দুনিয়ার আদমীর মনোকষ্টের তার বাজে।

জমিনের তলায় ছড়ানো অতিনাশা বোমা;

জানি না কী অসন্তোষ কালে হাটে মাঠে ঘাটে;

মানুষের তল্লাটে কখন কোন বোমা ফাটে?

বোবা থাকা আদমীর প্রতিবাদী ভাষা ফোটে?

প্রাসাদের বাইরে জনতা সমাবেশ করে;

দেশে দেশে চিৎকারে আদমীর কষ্ট ধরা পড়ে;

মানুষের মুখে তার নাম, হাতে তার ছবি;

তা দেখে অন্দরে কুমির বাঙ্কারে ঢুকে পড়ে।

দুনিয়ার ঘুম ভাঙলো? ‘আই কান্ট ব্রিদ’—

জর্জ ফ্লয়েড আমেরিকার নিউ সুপারম্যান।

//জেডএস//
সম্পর্কিত
অসুরের মৌসুম
খ্রিস্তিয়ঁ বোবাঁর কবিতা 
বীজব্রহ্ম ও অন্যান্য কবিতা
সর্বশেষ খবর
তালের সেমাইয়ে মিশুক শরতের মিষ্টি স্বাদ, রইল সহজ রেসিপি
তালের সেমাইয়ে মিশুক শরতের মিষ্টি স্বাদ, রইল সহজ রেসিপি
বর্জ্য থেকে বিদ্যুৎ: পরিবেশের ঝুঁকি কতটা 
বর্জ্য থেকে বিদ্যুৎ: পরিবেশের ঝুঁকি কতটা 
‘স্প্যানিশ ফুটবলে মেসি-রোনালদোর বিনিয়োগ আমাদের জন্য সম্মানের’
‘স্প্যানিশ ফুটবলে মেসি-রোনালদোর বিনিয়োগ আমাদের জন্য সম্মানের’
স্বাধীনতার কত বছর পর ঢাকার সিনেমায় ফেরেন শবনম, জানালেন নিজেই
স্বাধীনতার কত বছর পর ঢাকার সিনেমায় ফেরেন শবনম, জানালেন নিজেই
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা?