নজরুলের জন্মবার্ষিকীতে ত্রিশাল বিশ্ববিদ্যালয়ে ৩ দিনের আয়োজন

জাককানইবি প্রতিনিধি
২৬ মে ২০১৯, ১৯:৩৭আপডেট : ২৬ মে ২০১৯, ১৯:৩৮

নজরুলের জন্মবার্ষিকীতে ত্রিশাল বিশ্ববিদ্যালয়ে ৩ দিনের আয়োজন বিদ্রোহী, প্রেম ও সাম্যের কবি হিসেবেও বাংলা সাহিত্যের অনন্য প্রতিভার অধিকারী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার সকালে কবির স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান।

পরে উপাচার্যের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, প্রবন্ধ উপস্থাপন করেন সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক আশিক সরকার, মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ, বাংলাদেশ ও ভারত এর সাধারণ সম্পাদক জনাব কামরুল ইসলাম। এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোঃ জালাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সুব্রত কুমার দে, কর্মকর্তা পরিষদের সভাপতি জনাব মোঃ মোকারেরম হোসেন মাসুম বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থীসহ প্রমুখ।

উল্লেখ্য বিশ্ববিদ্যালয় গ্রীষ্মকালীন অবকাশ, রমজান ও ঈদুল ফিতরের বন্ধ থাকায় স্বল্প পরিসরে এই আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনদিন ব্যাপী অনুষ্ঠানের বাকি দুই দিন আগামী (৩-৪ জুলাই) পালিত হবে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম