যবিপ্রবির প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

যবিপ্রবি প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৯, ২৩:১৯ আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২৩:২১

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (ইঞ্জিনিয়ারিং/সম্মান/প্রফেশনাল) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ ও ২২ নভেম্বর। আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীবের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যবিপ্রবির https://admission.just.edu.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এবং এই লিঙ্কে অনলাইনে আবেদন পদ্ধতি, ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন এবং ইউনিট/বিভাগ কর্তৃক আরোপিত শর্তসমূহ পাওয়া যাবে। আবেদনের শেষ সময় আগামী ১৪ অক্টোবর সোমবার রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত।

ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগামী ২১ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত ‘এ’ ইউনিট, দুপুর সাড়ে ১২ থেকে ২টা পর্যন্ত ‘বি’ ইউনিট এবং বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২২ নভেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ‘ডি’ ইউনিট, বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ‘ই’ ইউনিট এবং বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর ছয়টি ইউনিটে সাতটি অনুষদের অধীনে ২৬টি বিভাগে মোট ৯শ’ ১০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এ আসনগুলো ছাড়াও মোট আসনে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী এবং যবিপ্রবিতে কর্মরত শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা সংরক্ষিত থাকবে।

ভর্তি পরীক্ষা শেষে আগামী ২৩ নভেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ভর্তি কার্যক্রম শুরু হবে ২৭ নভেম্বর থেকে। আর অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ওরিয়েন্টশন ও ক্লাস শুরু হবে ৫ জানুয়ারি ২০২০ সালে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যবলি www.just.edu.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনকারীকে সহায়তার জন্য হেল্পলাইন +৮৮০১৭০৯৮১৮১৫৫, +৮৮০১৮১৮১৫৬ ও +৮৮০১৭০৯৮১৮১৫৭ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। ভর্তি সংক্রান্ত সকল নোটিফিকেশন +৮৮০১৮৮৬৮৫৯২০১ মোবাইল ফোন নম্বর থেকে পাঠানো হবে।

/এফএএন/
সম্পর্কিত
এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণ বৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক