ডুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ডুয়েট প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৯, ১৪:২০আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ১৪:৪৭
image

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। 

ডুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিনের উপস্থিতিতে এ ফল প্রকাশ করেন ফল প্রকাশ কমিটি। পরে তা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত মঙ্গলবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে তিন শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী প্রত্যেক ডিপার্টমেন্টে পাশের হার এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর গোপন রাখা হয়েছে। শুধুমাত্র প্রত্যেক ডিপার্টমেন্টে পরীক্ষার্থীদের মধ্যে নির্দিষ্ট আসনের ভিত্তিতে শিক্ষার্থীদের বাচাইয়ের তালিকা প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, এ বছর ৯টি বিভাগে ৬৮৬ আসনের বিপরীতে মোট ৯ হাজার ৬৫১টি আবেদনপত্র জমা পড়ে। এর মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ৯ হাজার ৬৩৫ জন আবেদনকারী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়। পরীক্ষায় উপস্থিত ছিল প্রায় ৯৯% শিক্ষার্থী। ভর্তি পরিক্ষার রেজাল্ট ও ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://duet.ac.bd) পাওয়া যাচ্ছে।

/এনএ/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম