রাবিতে প্রাথমিক আবেদন জমা পড়েছে তিন লাখ

রাবি প্রতিনিধি
১৯ মার্চ ২০২১, ২৩:১০আপডেট : ১৯ মার্চ ২০২১, ২৩:১০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার অনলাইনে প্রথমিক আবেদন বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে শেষ হয়েছে। এবার তিনটি ইউনিটে সর্ব মোট আবেদন জমা পড়েছে ৩ লক্ষ চার হাজার। যেখানে ১ লাখ ৮৪ হাজার ভর্তিচ্ছু আবেদন করেছে।

শুক্রবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ৭ মার্চ থেকে প্রাথমিক আবেদন শুরু হয়। এ আবেদন চলে ১৮ মার্চ পর্যন্ত।

অধ্যাপক বাবুল ইসলাম বলেন, চলতি বছর তিনটি ইউনিটে সর্বমোট ৩ লাখ ৪ হাজার ৯৯১টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে আবদেন জমা পড়েছে ১ লক্ষ ১৬ হাজার ২১৮টি, ‘বি’ ইউনিটে ৬৮ হাজার ৬১৮টি এবং ‘সি’ ইউনিটে ১ লক্ষ ২০ হাজার ১৫৫টি। মোট আবেদনকারী ভর্তিচ্ছু ১ লাখ ৮৪ হাজার ৩৬ জন।

তিনি আরও বলেন, ‘আগামী ২২ মার্চ রাতে অথবা ২৩ মার্চ সকালে চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিতদের এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও শিক্ষার্থীরা তাদের নিজস্ব আইডিতে লগইন করলেও জানতে পারবে সে চুড়ান্ত আবেদন করতে পারবে কি পারবে না।’

প্রসঙ্গত, আগামী ১৪, ১৫ ও ১৬ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

/এনএ/
সম্পর্কিত
এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
সর্বশেষ খবর
প্রায় ৮ হাজার কোটি টাকা তুলে নিতে দেড় লাখ আবেদন
প্রায় ৮ হাজার কোটি টাকা তুলে নিতে দেড় লাখ আবেদন
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন