করোনামুক্ত হয়েও রুয়েটের সাবেক ভিসির মৃত্যু

রাবি প্রতিনিধি
২৬ জুলাই ২০২১, ১৭:০৯আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৭:০৯

করোনামুক্ত হয়ে পরবর্তী জটিলতায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক মর্ত্তুজা আলীর (৬৪) মৃত্যু হয়েছে।

রবিবার (২৫ জুলাই) দিবাগত রাত ২টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি রুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষক ছিলেন। রুয়েটের জনসংযোগ দফতরের উপ-পরিচালক গোলাম মুরতুজা প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রুয়েট সূত্রে জানা যায়, অধ্যাপক মর্ত্তুজা আলী গত ৭ জুলাই করোনায় আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শে ৯ জুলাই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। ১৮ জুলাই তার করোনা নেগেটিভ আসে। কিন্তু করোনা পরবর্তী জটিলতার কারণে চিকিৎসাধীন ছিলেন তিনি। রবিবার সন্ধ্যায় তার অক্সিজেনের মাত্রা কমে যায়। রাত ২টার দিকে মৃত্যু হয়।

সোমবার (২৬ জুলাই) সকালে রুয়েটের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টায় তার লাশ গ্রামের বাড়ি নওগাঁর মহাদেবপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রুয়েটের বর্তমান উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সেখ। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। একই সঙ্গে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে রফিকুল ইসলাম বলেন, ড. মর্ত্তুজা আলী ছিলেন বিনয়ী, সহজ-সরল, ধর্মপরায়ণ ও নিবেদিতপ্রাণ শিক্ষক। যার কৃতিত্ব তিনি রেখে গেছেন প্রশাসনিক ও পেশাগত ক্ষেত্রে। তার অকাল মৃত্যুতে আমরা একজন সুযোগ্য শিক্ষককে হারালাম।

/এএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম