শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে জবিতে ছাত্রদল-ছাত্রলীগ হাতাহাতি

জবি প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২১, ১৭:৫০আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৭:৫০

গুচ্ছ পরীক্ষার প্রথম দিন ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রদলের দুই নেতা আহত হয়েছেন।

রবিবার (১৭ অক্টোবর) গুচ্ছ পদ্ধতির এ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা শুরুর আগে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৩ নং গেটে শিক্ষার্থীদের ফুল ও কলম দিচ্ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন ছাত্রদলের নেতাকর্মী হিমেল, তাজ, রাতুল, নাহিদ, নাসিম, জামাল, শাহরিয়ার, মাহাবুব, আজিজ মোহাম্মদ, আলামিন, সরন ও ইমরানসহ কয়েকজন। একপর্যায়ে শাখা ছাত্রলীগের কর্মী মফিজুর রহমান হামিম, শেখ রাসেল, নাজমুল হাসান মুন্না, মেহেদী হাসান, নওশের বিন আলম ডেভিডসহ বেশ কয়েকজন তাদের ধাওয়া দেয়। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে আহত হন ছাত্রদলের নেতা মেহেদী হাসান হিমেল ও শাহরিয়ার হোসেন।

শাখা ছাত্রদলের আহ্বায়ক প্রার্থী তাজ বলেন, আমরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ফুল ও কলম বিতারণ করছিলাম। ছাত্রলীগ আমাদের ওপর হামলা করে। আমার দুই সহকর্মী হিমেল ও শাহরিয়ার আহত হয়। পরে ন্যাশনাল মেডিক্যালে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শাখা ছাত্রলীগের পদপ্রত্যাশী জামাল উদ্দীন বলেন, ছাত্রদলের কিছু নেতাকর্মী পরীক্ষা চলাকালীন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল, আমরা তাদের সরিয়ে দিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ক্যাম্পাসের ভেতরে এমন কোনও ঘটনা ঘটেনি। কেউ এমন অভিযোগও করেনি।

/এএম/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম